Author: Jesmin Haque
ভারত ও পাকিস্তানের সংগীত নিয়ে নিজের মতামত জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার মতে, দুই দেশের সংগীতেই ভালো সুর রয়েছে। তবে পাকিস্তানি সংগীতের শেকড় ও ঐতিহ্যের গভীরতা তুলনামূলকভাবে বেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই দেশের সংগীতের পার্থক্য নিয়ে কথা বলেন এই গায়ক। আতিফের ভাষ্য, ভারতীয় সংগীতের বর্তমান ধারায় বাণিজ্যিক দিকটি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের সংগীতে ঐতিহ্য, মৌলিকত্ব এবং শিল্পীদের নিজস্ব সৃজনশীলতার জায়গা তুলনামূলকভাবে বেশি। আতিফ আসলাম বিশেষভাবে কোক স্টুডিও পাকিস্তান ও কোক স্টুডিও ভারত-এর প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, পাকিস্তানের সংস্করণে শিল্পীদের নিজস্ব সংগীতধারা ও সৃষ্টিশীলতাকে গুরুত্ব দেওয়া হয়। একটি গান তৈরির সময় একাধিক…
এআই ব্যবহার করে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিও এবং অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক। প্রকৃত ব্যবহারকারীদের পরিচয় শনাক্ত করার উদ্দেশ্যে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি। তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ের নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর অংশ হিসেবে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হতে পারে। এরপর ভিডিওতে থাকা মুখের সঙ্গে অ্যাকাউন্টে ব্যবহৃত ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করা হবে। মেটার পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই ব্যাজের মাধ্যমে বোঝা যাবে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টটি একজন বাস্তব ব্যক্তির সঙ্গে যুক্ত। তবে এটি মেটার পেইড সাবস্ক্রিপশন সেবা…
রাজধানীর বাজারে কিছু সবজির দাম কমায় ক্রেতারা সাময়িক স্বস্তি পেলেও ডিম, মাছ, মুরগি, আটা ও চিনিসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের বাড়তি দাম অব্যাহত রয়েছে। এর সঙ্গে নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা ও মহাখালী এলাকার বাজার ঘুরে পণ্যের দামে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীদের মতে, একসঙ্গে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী হাসান তালুকদার জানান, ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, ডাল, গুঁড়া দুধ, সাবান ও ওয়াশিং পাউডারসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের…
শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত এই উৎসব যেন সবার অংশগ্রহণে আনন্দ ও উৎসবের আবহে উদযাপিত হয়। একই সঙ্গে এ আয়োজন দেশের বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের কথা…
জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’-এর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দোয়া করেন। বিলটির রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো নিয়ে আলোচনার একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানের প্রশংসা করেন জামায়াত আমির। বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করেন শফিকুর রহমান। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রী আগের অবস্থান থেকে আরও উদারতা দেখিয়েছেন। এরপর শফিকুর রহমান দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া করেন। তিনি আল্লাহর…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে বিষয়টি জানান দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। সারজিস আলম জানান, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি মাঠপর্যায়ে সংগঠন শক্তিশালী করতে দ্রুত কাজ করছে এনসিপি। এর অংশ হিসেবে আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের ১০০টি উপজেলা…
টানা ভারী ও অতি ভারী বৃষ্টির মধ্যে ডিভিসি এবং কংসাবতী বাঁধ থেকে পানি ছাড়ার পর পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের বিভিন্ন এলাকায় গত দুই দিনের বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। এর সঙ্গে মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে পানি ছাড়ায় দামোদর অববাহিকার নিচু অঞ্চলগুলোতে প্লাবনের ঝুঁকি আরও বেড়েছে। ডিভিসি জানিয়েছে, বৃহস্পতিবার মাইথন বাঁধ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার কিউসেক পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার দামোদর নদসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর তীরবর্তী অঞ্চলগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কর্মকর্তারা জানান,…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ছবি ও ভিডিও এখন খুব দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ছে। ফলে কোনো কনটেন্ট বাস্তব নাকি এআইয়ের মাধ্যমে তৈরি—তা বোঝা অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে। ব্যবহারকারীদের এ বিষয়ে স্পষ্ট ধারণা দিতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে ‘এআই কনটেন্ট লেবেল’ নামে একটি সুবিধা চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি, ভিডিও কিংবা অন্যান্য মিডিয়ার সঙ্গে বিশেষ লেবেল যুক্ত করতে পারবেন। প্রতিবেদন অনুযায়ী, আইওএসের বিটা সংস্করণ 26.34.10.70-এ নির্বাচিত টেস্টফ্লাইট ব্যবহারকারীদের কাছে ফিচারটি পরীক্ষামূলকভাবে দেখা যাচ্ছে। ফলে বর্তমানে সব আইফোন ব্যবহারকারীর জন্য…
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, দেশে মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার কাজ করছে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এখন আর তদবিরের কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খাঁন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চাকরিপ্রার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। রাশেদ খাঁন বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরিতে নিয়োগ নিশ্চিত করা হবে। তদবির করে চাকরি পাওয়ার সুযোগ নেই। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল প্রশাসনে মেধার মূল্যায়ন নিশ্চিত করা এবং চাকরিতে বৈষম্য কমানো। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি…
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন চলাকালে সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তাকে সংসদে স্বাগত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় স্পিকার দীর্ঘ সময় পর মির্জা আব্বাসের সংসদে উপস্থিতির কথা উল্লেখ করে তাকে অভিনন্দন জানান। পরে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান। এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার…
Company
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.