Author: Jesmin Haque

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ট্যাঙ্কার দুটি প্রণালির এমন একটি পথে প্রবেশ করেছিল, যেটিকে তারা ‘অবৈধ পথ’ হিসেবে উল্লেখ করেছে। মাইন বিস্ফোরণের পর জাহাজ দুটির ক্রুদের সরিয়ে নেওয়া হয় এবং পরে ট্যাঙ্কারগুলো মার্কিন পরিচালকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। আইআরজিসির নৌবাহিনী এর আগে ওই এলাকায় মাইন থাকার কারণে ঝুঁকিপূর্ণ পথটি ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ‘আইনগত পথ অনুসরণ না করলে শাস্তি’ আইআরজিসির দাবি, কিছু…

Read More

সরকার চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ ও পদায়ন করেছে। এ সংক্রান্ত সাতটি পৃথক প্রজ্ঞাপন বুধবার (২ সেপ্টেম্বর) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্ব পাওয়া তিন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে উন্নীত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসনেও পরিবর্তন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব…

Read More

কৃষি উৎপাদনে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে মরক্কো থেকে আরও ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে। দুই ধরনের সার কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৬৮৮ কোটি ৭১ লাখ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার আমদানির সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন করা হয়। ৪০ হাজার টন ডিএপি আমদানি কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকারি পর্যায়ের চুক্তির আওতায় মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে এই…

Read More

দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার দেশে ফেরার বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মির্জা আব্বাসের সঙ্গে একই ফ্লাইটে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন। চিকিৎসকদের অনুমতি পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত মালয়েশিয়া থেকে আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়ার পরই…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া, মাথায় হেলমেট এবং শরীরে ভেস্ট পরানোর ব্যবস্থা থেকে অব্যাহতি চেয়েছেন সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় নিজের প্রতি বিশেষভাবে কঠোর আচরণ করা হচ্ছে দাবি করে তিনি ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন। বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশে নিজের বক্তব্য তুলে ধরেন জিয়াউল আহসান। বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এদিন মামলার দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আব্বাস মল্লিক। আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত বিভিন্ন গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান একমাত্র আসামি হিসেবে বিচারাধীন রয়েছেন। ভাই হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে…

Read More

ভারতের তামিলনাড়ুতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ও কৃষকদের বিরুদ্ধে আগের সরকারের সময়ে করা বিভিন্ন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস নাউ জানিয়েছে, বিধানসভায় ঘোষিত এই সিদ্ধান্ত কার্যকর হলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন আন্দোলনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কৃষকেরা আইনি স্বস্তি পাবেন। বিধানসভার ১১০ ধারায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বিজয় বলেন, জীবিকা, অধিকার এবং কল্যাণসংক্রান্ত দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা আরও সুরক্ষিত হবে। তিনি জানান, তিরুভান্নামালাইয়ে প্রস্তাবিত সিপকট শিল্পাঞ্চল এবং পরানদুর বিমানবন্দর প্রকল্পের…

Read More

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন গালিবাফ। এএফপির প্রতিবেদনের বরাতে তার বক্তব্যের বিষয়টি জানা গেছে। বার্তায় ইরানের কয়েকটি স্থানে হামলার ঘটনায় শিশুদের প্রাণহানির প্রসঙ্গ তুলে ধরেন গালিবাফ। মিনাবের একটি স্কুল, লামের্দের একটি স্পোর্টস হল এবং কোহেসতাকে একটি বিয়ের অনুষ্ঠানে শিশুদের হতাহতের বিষয়টি উল্লেখ করে তিনি এসব ঘটনার নিন্দা জানান। গালিবাফের ভাষ্য, নিরপরাধ শিশুদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানো চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ডকে…

Read More

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ির ওপর দিয়ে চলমান সড়ক নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত এলাকায় আগামী আট সপ্তাহ কোনো ধরনের নির্মাণকাজ করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। মামলার শুনানিতে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)-এর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করা সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ জানান, সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ চালানোর অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালত…

Read More

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের একাদশে থাকলেও চোটের কারণে দুই ইনিংসেই ব্যাট করতে পারেননি ওপেনার ইমাম-উল-হক। তার পায়ের পেশিতে চোটের বিষয়টি নিয়ে ম্যাচ চলাকালেই নানা আলোচনা শুরু হয়। এবার সেই চোটের প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ। ইমামের চোটের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তার মতে, শুধু পেশিতে টান লাগার কারণে একজন ব্যাটসম্যানের দুই ইনিংসেই ব্যাটিং থেকে পুরোপুরি বাইরে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। পাকিস্তানের সংবাদমাধ্যম জিওকে দেওয়া সাক্ষাৎকারে আকিব বলেন, ঘটনাটি তাকে হতাশ করেছে। অতীতে গুরুতর চোট নিয়েও ক্রিকেটারদের মাঠে নামার চেষ্টা করতে দেখা…

Read More

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে জর্ডানের আকাবা উপকূলে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছেন এবং সামরিক স্থাপনার পাশাপাশি কয়েকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত এই অভিযানকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক কার্যক্রমের দ্বিতীয় ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। হামলায় জর্ডানের আকাবা উপকূলের ক্যাম্প তিবতিন নামের একটি মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে ইরানি বাহিনী। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায়…

Read More