Author: Jesmin Haque

পাকিস্তান ক্রিকেট দলকে ‘দুর্বল দল’ হিসেবে আখ্যায়িত করে দেওয়া আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ এবং লর্ডস টেস্টের আগে পাকিস্তান দল সম্পর্কে ওই মন্তব্য করেছিলেন তিনি। সম্প্রতি ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে নিজের সেই বক্তব্য নিয়ে কথা বলেন ব্রড। সেখানে তিনি স্বীকার করেন, পাকিস্তান দলকে নিয়ে তার আগের মন্তব্য সঠিক ছিল না এবং সেটি প্রত্যাহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সমর্থকদের প্রতিক্রিয়া দেখার পর দেশটির ক্রিকেট সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে বলে জানান ব্রড। তার উপলব্ধি, পাকিস্তানে ক্রিকেট ঘিরে মানুষের আবেগ অনেক গভীর। পাকিস্তান দলে যথেষ্ট প্রতিভা রয়েছে বলেও উল্লেখ করেন সাবেক…

Read More

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সাধারণ ও নিরীহ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে ন্যায়বিচার, মানবিকতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপতথ্য, মিথ্যা খবর ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর উদ্যোগ নিতে পুলিশ প্রধানকে নির্দেশ দেন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্পিকার ব্যারিস্টার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের অধিবেশনের সূচনা করা হয়। এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। বুধবারের অধিবেশনে সংসদের ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম স্থায়ী কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতভাবে অনুমোদন পায়।

Read More

নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, দেশে রাজনৈতিক পরিবর্তন ও বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের ধারা এলেও জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশিত মাত্রায় বাড়েনি। নতুন করে রাজনীতিতে আসা নারী নেতৃত্বও নিজেদের অধিকার ও দাবি নিয়ে এখনো যথেষ্ট সোচ্চার হয়ে উঠতে পারেননি। বাংলাদেশের ইতিহাস ও রাষ্ট্রীয় অগ্রযাত্রায় নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সমাজে নারীর অবস্থান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে প্রতিষ্ঠিত হয়নি। নারীর সমঅধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন…

Read More

২০২৭ সালের বিশ্ব ইজতেমাও দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপ ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ নদীর তীরেই দুই পর্বের ইজতেমা আয়োজন করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্বে জুবায়েরপন্থী অনুসারীরা অংশ নেবেন। পরের সপ্তাহে দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই এবারের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সূচি অনুযায়ী, প্রথম পর্বের কার্যক্রম শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এক…

Read More

নবম জাতীয় পে-স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে নতুন বেতন কাঠামোর খসড়া ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, খসড়াটি গতকাল বিজি প্রেসে পাঠানো হয়। মুদ্রণের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসআরও নম্বর দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে গিয়ে কিছুটা সময় বেশি লাগছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, আগামী রবিবার (৬ সেপ্টেম্বর)…

Read More

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সে সময় ৩০০ আসনের সংসদে মাত্র তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন, তাদের একজন ছিলেন তিনি। নির্বাচনে বিজয়ের পর ঢাকায় ফেরার পরই তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপিতে যুক্ত হওয়ার শুরুর সময়ের নানা ঘটনা তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, নির্বাচনে জয়ী হয়ে ঢাকায় ফেরার পর এ বি এম সাত্তার তাকে ফোন করেন। ফোনে তিনি জানান, খালেদা জিয়া তার সঙ্গে দেখা করতে চান এবং সেদিনই তাকে নিয়ে যাওয়ার কথা বলেন। বিষয়টি শুনে হাফিজ উদ্দিন…

Read More

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বৈঠকে অংশ নেন তিনি। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়িবহর ব্যবহার না করে সচিবালয় থেকে হেঁটেই রওনা হন প্রধানমন্ত্রী। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানীও বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের প্রকাশ করা ছবিতে দেখা যায়, সচিবালয়ের দক্ষিণ দিকের প্রধান ফটক দিয়ে বেরিয়ে অনুষ্ঠানের উদ্দেশ্যে হাঁটছেন তিনি। এ সময় নিরাপত্তাকর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা তার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী হেঁটে যাওয়ার…

Read More

জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংসদের হুইপ মোহাম্মদ জি কে গউছ। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। জি কে গউছকে সভাপতি করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম এবং মো. আবুল কালাম আজাদ। এদিন সংসদে আরও নয়টি স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব…

Read More

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নেওয়া হয়। এ মামলার শুনানি ট্রাইব্যুনাল-২-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বিষয়টি শুনবেন। হাজির করা ১১ আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল…

Read More