ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্পিকার ব্যারিস্টার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের অধিবেশনের সূচনা করা হয়।
এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। বুধবারের অধিবেশনে সংসদের ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে চিফ হুইপ মো. নুরুল ইসলাম স্থায়ী কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতভাবে অনুমোদন পায়।
