Close Menu
    What's Hot

    স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, চলছে প্রার্থী প্রস্তুতি

    September 3, 2026

    ডিভিসি ও কংসাবতী বাঁধ থেকে পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার আশঙ্কা

    September 3, 2026

    এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও শনাক্তে WhatsApp-এ আসছে নতুন ফিচার

    September 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, চলছে প্রার্থী প্রস্তুতি
    ● সর্বশেষ

    স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, চলছে প্রার্থী প্রস্তুতি

    September 3, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে বিষয়টি জানান দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

    তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

    সারজিস আলম জানান, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি মাঠপর্যায়ে সংগঠন শক্তিশালী করতে দ্রুত কাজ করছে এনসিপি। এর অংশ হিসেবে আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

    সিটি করপোরেশন নির্বাচন নিয়েও প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান সারজিস আলম। তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে পাঁচটি সিটি করপোরেশনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

    এনসিপির পক্ষ থেকে স্থানীয় নির্বাচনে ব্যাপকভাবে প্রার্থী দেওয়ার এই উদ্যোগকে দলটির সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ডিভিসি ও কংসাবতী বাঁধ থেকে পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার আশঙ্কা

    September 3, 2026

    এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও শনাক্তে WhatsApp-এ আসছে নতুন ফিচার

    September 3, 2026

    তদবির নয়, মেধার ভিত্তিতেই চাকরি: রাশেদ খাঁন

    September 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, চলছে প্রার্থী প্রস্তুতি

    September 3, 20262 Views

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে…

    ডিভিসি ও কংসাবতী বাঁধ থেকে পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার আশঙ্কা

    September 3, 2026

    এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও শনাক্তে WhatsApp-এ আসছে নতুন ফিচার

    September 3, 2026
    Top Trending

    স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, চলছে প্রার্থী প্রস্তুতি

    September 3, 20262 Views

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ…

    ডিভিসি ও কংসাবতী বাঁধ থেকে পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার আশঙ্কা

    September 3, 20263 Views

    টানা ভারী ও অতি ভারী বৃষ্টির মধ্যে ডিভিসি এবং কংসাবতী বাঁধ থেকে…

    এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও শনাক্তে WhatsApp-এ আসছে নতুন ফিচার

    September 3, 20263 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ছবি ও ভিডিও এখন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.