Author: Jesmin Haque
ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় সন্দেহভাজন বিষাক্ত বা ভেজাল মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কয়েকটি গ্রামের বাসিন্দারা মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার পর প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুঘর, নওরাজ, বারাজসহ আশপাশের এলাকার কয়েকজন ব্যক্তি শনিবার রাতে মদ পান করেন। কিছু সময় পর তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত বা নিম্নমানের মদ সেবনের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর…
চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, খাবার এবং মানুষের স্মৃতি ও আবেগকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে ‘সিলন আমার শহর—চট্টগ্রাম’ শীর্ষক বিশেষ মেগা ইভেন্ট। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে বন্দরনগরীর পরিচিত ও অজানা নানা দিক তুলে ধরা হয়। বাংলাদেশের প্রতিটি শহরের রয়েছে নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও জীবনধারা। সেই বৈচিত্র্যময় গল্পগুলো নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই ‘সিলন আমার শহর’ উদ্যোগ চালু করে সিলন টি। এ কর্মসূচির প্রথম গন্তব্য হিসেবে নির্বাচিত হয় চট্টগ্রাম। ক্যাম্পেইনের শুরু থেকেই স্থানীয় মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান নিয়ে বিশেষ নকশার প্যাকেজিং বাজারে আনে সিলন টি।…
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফর চলাকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি সামরিক ও নৌ সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হবে। নির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীগুলোর পেশাগত সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কথা হবে।…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্টের পদ থেকে চলে যাওয়ার পর তার নামে কেউ কোনো স্থাপনা বা প্রকল্পের নাম রাখবে না। এ কারণেই এখন বিভিন্ন স্থাপনা ও প্রকল্পে নিজের নাম যুক্ত করছেন তিনি। সম্প্রতি ‘নিউইয়র্ক ম্যাগাজিন’-এর সাংবাদিক বেন টেরিসের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তাকে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়। অসফ বলেছিলেন, ট্রাম্প নিজের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করছেন, কারণ তিনি চলে যাওয়ার পর অন্য কেউ তা করবেন না।জবাবে ট্রাম্প বলেন, ‘এটা সত্যি। আমি চলে যাওয়ার পর কেউ তা করবে না। আমি যখন এখান থেকে চলে যাব, তখন কেউ করবে না।’ ট্রাম্পের এই মন্তব্যের…
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এটি জীবনযাপন-সংশ্লিষ্ট একটি দীর্ঘমেয়াদি রোগ, তাই খাদ্য ও দৈনন্দিন অভ্যাসে সচেতন পরিবর্তন আনতে হয়। তবে ডায়াবেটিস রোগীদের খাবার নিয়ে সমাজে নানা ভুল ধারণা এখনো প্রচলিত রয়েছে। কিটো ডায়েটেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয় অনেকেই মনে করেন, কিটো ডায়েট অনুসরণ করলে ডায়াবেটিস পুরোপুরি ভালো হয়ে যাবে। বাস্তবে ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ, যা সম্পূর্ণ নির্মূল হয় না। কিটো ডায়েটে শর্করা গ্রহণ খুব কম থাকায় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে। তবে দীর্ঘ সময় এ ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করলে শরীরে প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি অতিরিক্ত চর্বি ও প্রোটিননির্ভর খাদ্যাভ্যাস…
রংপুরের পীরগাছা উপজেলায় এক দম্পতি মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ছেলেকে পুলিশের হাত তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলে রেজাউল করিম (৩৫)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। রেজাউল পীরগাছা উপজেলার বড়পানসিয়া গ্রামের কৃষক আব্দুল করিমের ছেলে। শুক্রবার রাতে মাদকাসক্তকে সাজা দেওয়া হয়।স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবনের টাকার জন্য মা-বাবাকে মারধর করতেন। এক মাস আগে বাড়িঘর ভাঙচুর করে তাদের মারপিট করে। এরপর প্রাণভয়ে ওই বাবা-মা অন্যের বাড়িতে আশ্রয় নেন। এক সপ্তাহ আগে মাদক কেনার টাকার জন্য রেজাউল করিম আবারও বাড়িঘর ভাঙচুর করে।…
চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও নগরজীবনের নানা দিককে উদযাপন করে অনুষ্ঠিত হয়েছে ‘সিলন আমার শহর—চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট। সম্প্রতি চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বন্দরনগরীর পরিচিত ও অজানা নানা গল্প তুলে ধরা হয় ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে। দেশের বিভিন্ন শহরের নিজস্ব ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রার গল্প নতুনভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে ‘সিলন আমার শহর’ উদ্যোগ শুরু করে সিলন টি। এ কার্যক্রমের প্রথম গন্তব্য হিসেবে নির্বাচিত হয় চট্টগ্রাম। ক্যাম্পেইনের শুরু থেকেই স্থানীয় মানুষকে সম্পৃক্ত করার নানা উদ্যোগ নেওয়া হয়। চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে তৈরি করা হয় বিশেষ নকশার চা-প্যাকেজিং। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও আয়োজন করা হয়…
মেসির ১০ নম্বর জার্সি কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা?
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ। ফুটবলপ্রেমীদের অনেকেই জানতে চাইছেন, মেসির সম্মানে এই ঐতিহাসিক জার্সি নম্বরটি কি স্থায়ীভাবে অবসরে পাঠানো সম্ভব? ফিফার বিদ্যমান নিয়ম অনুযায়ী, বিশ্বকাপসহ তাদের আয়োজিত প্রতিযোগিতাগুলোতে স্কোয়াডভুক্ত প্রতিটি খেলোয়াড়কে নির্দিষ্ট জার্সি নম্বর ব্যবহার করতে হয়। বর্তমানে ফিফা টুর্নামেন্টে সর্বোচ্চ ২৬ জনের দল নিবন্ধনের সুযোগ রয়েছে এবং পুরো প্রতিযোগিতা জুড়ে খেলোয়াড়দের সেই নম্বরই বহন করতে হয়। এই নিয়মের কারণে আর্জেন্টিনা চাইলে ফিফার বাইরে আয়োজিত কিছু প্রীতি ম্যাচ বা বিশেষ অনুষ্ঠানে ১০ নম্বর জার্সি ব্যবহার না করার সিদ্ধান্ত নিতে পারে। তবে বিশ্বকাপ বা অন্য কোনো ফিফা প্রতিযোগিতায়…
গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে লংমার্চ করে তাৎক্ষণিক কোনো সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আব্দুস সালাম বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট দীর্ঘদিনের সমস্যা। তার দাবি, এর পেছনে আগের সরকারের সময়কার বিভিন্ন কারণ রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই সব সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সরকারের সক্ষমতা নিয়ে বলতে গিয়ে তিনি রূপক অর্থে বলেন, প্রধানমন্ত্রীর হাতে এমন কোনো ‘আলাদিনের চেরাগ’ নেই যে এক মুহূর্তে সবকিছু ঠিক…
বেলুচিস্তানে ক্যানসার আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। পাকিস্তানের আগা খান হাসপাতাল ও কোয়েটার আর্য ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস যৌথভাবে পরিচালিত এই গবেষণায় ১৬ হাজার ৩৪২টি বায়োপসি নমুনা বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ৫ হাজার ১৪৫টি নমুনায় ক্যানসার শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৫২ শতাংশ এবং নারীর হার ৪৮ শতাংশ। এছাড়া মোট রোগীর প্রায় ৭ শতাংশ শিশু ও কিশোর-কিশোরী, যাদের উল্লেখযোগ্য অংশের মধ্যে মস্তিষ্কের টিউমার ধরা পড়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে খাদ্যনালীর ক্যানসার। এ ধরনের ৪২৫টি ঘটনা শনাক্ত হয়েছে, যা পুরুষ ক্যানসার রোগীদের মোট সংখ্যার ১৭.৪ শতাংশ। গবেষকরা জানিয়েছেন,…
Company
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.