Author: Jesmin Haque

চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকার উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনার পরপরই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে সমস্যাটি শনাক্ত করে প্রয়োজনীয় মেরামত শেষে আবার স্বাভাবিক হয় সেবা। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেন চলন্ত অবস্থায় পেছনের দিকের একটি দরজা খুলে যায়। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ট্রেনটির…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে তিনি সরাসরি ১০টিতে অংশ নেন। এসব কর্মসূচির মধ্যে ছিল জাতিসংঘের অধিবেশনে যোগদান, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা। মঙ্গলবার রাতে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন প্রথম দিনের কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। দিনের শুরুতে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রম ও উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা…

Read More

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ১৯ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৭ সেন্ট বা ০.০৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯.১৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০.১৭ ডলারে নেমে আসে। এর আগে মঙ্গলবার দিনের লেনদেন শেষে ব্রেন্টের দাম ১০০ ডলারের নিচে চলে আসে। ৮ সেপ্টেম্বরের পর এটাই ছিল প্রথমবার, যখন ব্রেন্ট ক্রুডের…

Read More

দেশের বাজারে সর্বশেষ সমন্বয় অনুযায়ী আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। গত শনিবার নতুন দাম কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত আর কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে আজ মঙ্গলবারও ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম রয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ভ্যাটসহ। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছিল। নতুন এই দাম গত শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। এ ক্ষেত্রে দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি…

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে তেহরানের সামনে মূলত দুটি বিকল্পের কথা উঠে এসেছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছে পুনর্গঠনের সুযোগ নেওয়া, অথবা চুক্তিতে না এলে আরও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হওয়া। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতির ব্যাখ্যা দেন। তিনি ইঙ্গিত দেন, চুক্তির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার সুযোগ এখনও রয়েছে। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হলে দেশটির সামনে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে কোনো চুক্তি না হলে সংঘাত আরও ভয়াবহ পর্যায়ে যেতে পারে বলেও সতর্ক করেন…

Read More

ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশ ও মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শীর্ষক কর্মসূচিটির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। সমাবেশে মোনায়েম মুন্না বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। সম্প্রতি পাটওয়ারীর দেওয়া ককটেল বিস্ফোরণসংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, এসব বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে কি না। যুবদল সভাপতি…

Read More

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করে সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে তেহরান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক চাপ কমিয়ে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসে, তাহলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত। এর আগে রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড জানায়, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য তাদের কাছে রয়েছে। ওয়াশিংটন এ ধরনের কোনো পদক্ষেপ নিলে ইরানও পাল্টা জবাব দেওয়ার…

Read More

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর বা আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী, সিস্টেমটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এবং আরও শক্তিশালী হয়ে ডিপ ডিপ্রেশনে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সিস্টেমটি ওড়িশার গোপালপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে। আইএমডি জানিয়েছে, এটি ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বরের ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। নাম হবে ‘অর্ণব’? বর্তমান অবস্থায় এটিকে আনুষ্ঠানিকভাবে ‘ঘূর্ণিঝড় অর্ণব’ বলা হচ্ছে না। তবে সিস্টেমটি যদি ঘূর্ণিঝড়ের নির্ধারিত শক্তিতে পৌঁছায়, উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়ের…

Read More

নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম (১৭) নামে এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। প্রায় দুই বছর ধরে একই উপজেলার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এমনকি দুই পরিবারের মধ্যে তাদের বিয়ে নিয়ে কথাবার্তাও চলছিল। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পরিবারের সদস্যরা জানান, রাতে নাঈমকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা…

Read More

উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে—এমন একটি বুলেট ট্রেন তৈরির পরিকল্পনা করছে দেশটি। প্রস্তাবিত এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘বি৩৫’। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে উচ্চগতির ট্রেন তৈরি এবং পরিচালনার সক্ষমতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ২০৩০ সালের মধ্যে দেশীয়ভাবে এসব ট্রেন তৈরি করার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের পরিকল্পনা রয়েছে ভারতের। মুম্বাই-আহমেদাবাদ প্রকল্পে বাড়ছে ব্যয় ভারতের উচ্চগতির রেল পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্প। প্রকল্পটির ব্যয় বাড়িয়ে দুই লাখ কোটি রুপির বেশি করার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০১৫…

Read More