Author: Jesmin Haque

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা। খুলনা বিভাগে মারা…

Read More

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন বা জিপিই-এর কাছ থেকে অতিরিক্ত অর্থায়ন ও কারিগরি সহায়তা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে আয়োজিত একটি উচ্চপর্যায়ের শিক্ষা সম্মেলনে অংশ নিয়ে তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ‘মাল্টিপ্লাই পসিবিলিটি: এ নিউ এরা ফর এডুকেশন ফাইন্যান্সিং’ শীর্ষক এই আয়োজনের মূল আলোচনায় ছিল শিক্ষাখাতে টেকসই অর্থায়ন বৃদ্ধি এবং বিশ্বব্যাপী মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য নতুন বিনিয়োগ…

Read More

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে তিনি চুয়েটের উপাচার্য পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। একই দিনে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে নিজের যোগদানপত্র পাঠান। দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম জানান, তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছেন এবং তার যোগদানপত্র সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষা সচিবও তার যোগদানপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি। চুয়েটের সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের কথাও তুলে ধরেন নতুন উপাচার্য। তিনি জানান, একসময় এই বিশ্ববিদ্যালয়ের…

Read More

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে সমস্যা এবং সড়কে যানজট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, কারও প্রশ্রয় বা আশকারায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ নতুন বাজার স্টেডিয়াম এলাকায় একটি মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট বাড়ছে। এ সমস্যা সমাধানে ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ তৈরি করা প্রয়োজন।…

Read More

খুলনা মহানগরীর করিমনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর তা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি করিমনগর মসজিদ লেন এলাকায় আজাদুল হকের বাড়ির একটি বাসায় ভাড়া থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পরিবারের সদস্যরা ওই বাসা থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। এ সময় ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে…

Read More

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রয়েল পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে দ্রুতগতিতে চলাচল করা একটি রিকশাকে এড়াতে গিয়ে বাসটির চালক হঠাৎ ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে যাওয়ার পর বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ…

Read More

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারীকে দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। এ সময় আশপাশে থাকা কয়েকজন তার ছবি ও ভিডিও ধারণ করলেও দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেননি বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজন জড়ো হলেও প্রথম দিকে অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে। পরে কয়েকজন…

Read More

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারকেই মূল দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই সংকটের জন্ম মিয়ানমারে হওয়ায় এর টেকসই সমাধানও সেখানেই নিহিত। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা প্রস্তাবও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে থাকা রোহিঙ্গারা এখনো বিভিন্ন ধরনের নিপীড়ন ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম এবং নিরাপত্তাহীনতার মতো পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবন কাটছে। তারেক রহমান বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি—দুই পক্ষের বিরুদ্ধেই…

Read More

ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তর ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করার সিদ্ধান্ত কার্যকর করায় আমদানির পথ বন্ধ হয়েছে। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষর করা একটি চিঠির মাধ্যমে গত ২২ সেপ্টেম্বর এসব অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে একাধিক অনাপত্তি সনদ বাতিলের কথা উল্লেখ রয়েছে। তিনি বলেন, অনাপত্তি সনদ বাতিলের ফলে ভারত থেকে ইলিশ আনার কার্যক্রম…

Read More

জার্মানির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের স্প্যাংডাহলেম বিমানঘাঁটির কাছে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে বিমানের পাইলট আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইংয়ের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম শেষে স্প্যাংডাহলেম ঘাঁটিতে ফিরছিল। ফেরার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে তার আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনায় মাটিতে থাকা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয় জরুরি সেবা, উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দল…

Read More