Author: Jesmin Haque

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ লেনদেনের অনিয়মের অভিযোগে সাবেক সাত সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৬টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান। দুদকের অনুমোদন পাওয়া মামলাগুলোর মধ্যে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও আবদুর রউফ, কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, ফেনী-৩ আসনের হাজী রহম উল্লাহ, লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন রয়েছেন। মামলাগুলোতে সংশ্লিষ্ট সাবেক এমপিদের পাশাপাশি তাদের স্ত্রী, ভাই ও…

Read More

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর নাফিজ নামে ১১ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নবদম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, আগের সংসারে সন্তান না থাকায় প্রায় এক মাস আগে বিয়ে করা ওই দম্পতি শিশুটিকে নিজেদের কাছে রেখে লালন-পালনের উদ্দেশ্যে অপহরণ করেছিলেন। উদ্ধার হওয়া শিশু নাফিজ শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের ভ্যানচালক রুবেল হোসেন (২৮) ও নিপা খাতুন (২৫) দম্পতির ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন একই এলাকার মো. মানিকুজ্জামান (৩২) ও তার দ্বিতীয় স্ত্রী সুজিয়ারা বেগম (৩৫)। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে…

Read More

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুলের ঘটনায় যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে। পুনর্নিরীক্ষণের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট পরীক্ষকদের শনাক্ত করা হয়েছে। বোর্ডের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর ৩৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। পাশাপাশি ১ হাজার ৩০৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন গ্রেড থেকে উন্নীত হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, খাতা মূল্যায়নে যেসব পরীক্ষকের ভুল বা গাফিলতির কারণে ফলাফলে পরিবর্তন এসেছে, তাদের ভুলের ধরন ও মাত্রা যাচাই করা হচ্ছে। এরপর পরীক্ষকদের…

Read More

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও একটি কনটেইনারবাহী লরির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার দিকে যাচ্ছিল ওয়েলকাম পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল একটি লরি। গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হলে রাস্তার পাশে থাকা পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের…

Read More

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিন দিন ধরে দুই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ দুজন হলো—আরাফাত সায়েম (১৪) ও মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। আরাফাত সায়েম রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের…

Read More

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় বঙ্গোপসাগরের তীরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি…

Read More

সরকারি চাকরিকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মজীবনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করার প্রবণতার কারণে অনেক তরুণ দীর্ঘ সময় ধরে চাকরির প্রস্তুতিতে ব্যস্ত থাকছেন। এর ফলে কর্মসংস্থানের বিকল্প সুযোগগুলো কাজে লাগানোর সম্ভাবনা কমে যাচ্ছে বলে মনে করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘তরুণ সমাজের বেকারত্ব: কারণ, সামাজিক প্রভাব ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক এ সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। আলোচনায় ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব বলেন, তরুণদের বেকারত্বের পেছনে চাকরিনির্ভর মানসিকতা একটি গুরুত্বপূর্ণ কারণ। সরকারি চাকরিকে একমাত্র নিরাপদ ও…

Read More

ভারতের রাজস্থানের রাণথাম্বোর জাতীয় উদ্যানে সাফারি করতে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পর্যটকরা। জঙ্গলের রাস্তার মাঝখানে একটি পূর্ণবয়স্ক বাঘ শুয়ে পড়ায় একসঙ্গে থেমে যায় প্রায় ৩০টি সাফারি জিপ। প্রতিদিনের মতো পর্যটকদের নিয়ে জঙ্গলে ঘুরছিল সাফারি যানগুলো। হঠাৎ মেঠোপথের সামনে গিয়ে চালকদের গাড়ি থামাতে হয়। কারণ, রাস্তার মাঝখানেই নিশ্চিন্তে শুয়ে ছিল একটি বিশাল বাঘ। ঘটনাটির ভিডিও ধারণ করেন এলেনা নামের এক বিদেশি পর্যটক। পরে তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে বহু সাফারি জিপ। গাড়িগুলোর ভেতর থাকা পর্যটকেরা নীরবে বাঘটিকে দেখছেন এবং অনেকেই ক্যামেরায় মুহূর্তটি ধারণ করছেন। অন্যদিকে পর্যটকদের উপস্থিতি…

Read More

একদিকে বাড়ছে মানুষের জীবনযাত্রার খরচ, অন্যদিকে সেই তুলনায় আয় বাড়ছে না। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয়, নিত্যপণ্যের মূল্য, চিকিৎসা ও শিক্ষার খরচ—সব মিলিয়ে বাড়তি চাপের মুখে পড়েছে সাধারণ মানুষের পরিবারগুলো। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিলের বাড়তি চাপ, গ্যাসের সংকট এবং কর্মসংস্থানের দুর্বল পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না। কৃষি, শিল্প, পণ্য পরিবহন, বিদ্যুৎ উৎপাদনসহ অর্থনীতির বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে। ফলে মানুষের দৈনন্দিন ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর পরপরই পরিবহন খরচ ও বিভিন্ন পণ্যের…

Read More

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার দুপুরের আগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাজধানীতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায়…

Read More