Author: Jesmin Haque

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত থামাতে সাত দিনের একটি রোডম্যাপ সামনে এনেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের কাছে তিনি এ পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কয়েকটি শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরুর কথাও বলা হয়েছে। কী রয়েছে ইরানের প্রস্তাবে? প্রস্তাবের অন্যতম শর্ত হলো আঞ্চলিক যুদ্ধ ও সামরিক সংঘাত বন্ধ করা। ইরানের ভাষ্য অনুযায়ী, লেবাননসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে হামলা…

Read More

দেশের বিভিন্ন স্থানে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ককটেল তৈরির বিভিন্ন উপকরণ এবং বিপুলসংখ্যক কাগজের মুখোশ উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি পাটওয়ারীর একটি বক্তব্যের বিষয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ওই বক্তব্যের কারণ জানতে সংশ্লিষ্ট ব্যক্তিকেই প্রশ্ন করা উচিত। তার…

Read More

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। মাসের প্রথম ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ডেঙ্গুতে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা যান। জুন মাসে মৃত্যু হয়েছিল ১৩ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের…

Read More

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই নারীকে নির্যাতনের পাশাপাশি তার শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বলধারা ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই নারী। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন তিনি। মামলার অভিযোগে বলা হয়েছে, সোমবার রাত আনুমানিক ২টার দিকে ওই গৃহবধূ নিজের বাড়ির শয়নকক্ষ থেকে প্রয়োজনীয় কাজে বাইরে বের হন। পরে বাথরুম থেকে বের হওয়ার সময় কয়েকজন মুখোশধারী ব্যক্তি তাকে জোর করে আটক করে…

Read More

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ৯৮টি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ২২ জনকে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এবং ৭৪ জনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে মোট ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯টি ইয়াবা ট্যাবলেট এবং ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশের…

Read More

সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার হলো উম্মতে মুহাম্মাদির জন্য অফুরন্ত বরকত ও কল্যাণের দিন। রাসুলুল্লাহ (সা.) এই দিনের মর্যাদা সম্পর্কে ইরশাদ করেছেন, ‘সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছে।’ (মুসলিম ৮৫৪)তবে জুমার মর্যাদা কেবল দুই রাকাত ফরজ নামাজ আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর প্রস্তুতি, আগেভাগে মসজিদে গমন এবং খুতবা শোনার প্রতিটি স্তরে রয়েছে বিশেষ ও অফুরন্ত সওয়াব। কিন্তু বর্তমান যান্ত্রিক ব্যস্ততা বা অলসতার কারণে অনেকেই জুমার নামাজে দেরি করে মসজিদে পৌঁছান। অথচ এর ফলে যে বিশাল…

Read More

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দেশটির সামরিক সক্ষমতা ও পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কথা তুলে ধরেন। নেতানিয়াহু একই সঙ্গে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সামরিক সক্ষমতাও বড় ধরনের আঘাতের মুখে পড়েছে বলে দাবি করেন। ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতার প্রশংসা করে তিনি ওয়াশিংটনের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান। ভাষণে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব স্থাপনা ধ্বংসের অভিযান পরিচালনা করা সামরিকভাবে অত্যন্ত কঠিন ছিল। তবে ইসরাইলের…

Read More

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে এক বিধবাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই নারীকে ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়া এবং বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও করেছেন তিনি। ভুক্তভোগী নারীর আরও দাবি, তার ছেলেকেও মাদক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি তার কাছে বড় অঙ্কের অর্থ দাবি এবং রাতের বেলায় বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ জানিয়ে বুধবার বুড়িচং থানায় লিখিত আবেদন করেছেন ওই বিধবা। তিনি উপজেলার বাকশীমূল ইউনিয়নের বাসিন্দা। অভিযোগে ওই নারী জানান, স্বামী মারা যাওয়ার পর চার সন্তানকে নিয়ে তিনি আর্থিক সংকটে পড়েন। সংসারের প্রয়োজন…

Read More

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ সময় রাজধানীর আকাশ কখনো আংশিক মেঘলা আবার কখনো সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭…

Read More

পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাব এবার সরাসরি দেখা যাচ্ছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বাড়তি পরিবহন ব্যয়ের কারণে বিভিন্ন ধরনের সবজি, মাছ ও ডিমের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় আগের দামে এসব পণ্য বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। বাজারে একের পর এক পণ্যের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোর মাসিক খরচ সামলাতে বাড়তি চাপ তৈরি হচ্ছে। মাছ, ডিম ও সবজির মতো প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় এই চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা, মহাখালী কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা যায়, বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কেজিতে…

Read More