Author: Jesmin Haque

দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। একই সময়ে এই রোগে মারা গেছেন আরও ছয়জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। এ সময়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন। এর…

Read More

নরসিংদীর রায়পুরায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযোগ ওঠার পর তিনি কয়েক দিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হাঁটুভাঙা এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর নুরুল ইসলাম বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করছিলেন। প্রথমে তিনি রাধানগর চৌরাস্তা মোড় এলাকায় ছিলেন। পরে সেখান থেকে হাঁটুভাঙা এলাকায় চলে যান। শুক্রবার দুপুরে রাধানগর চৌরাস্তা মোড় এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় এক…

Read More

কুমিল্লার দেবিদ্বারে নিজ মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার ভাবি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬৫) এবং তার আট মাস বয়সী নাতনি ইসরাত। এ ঘটনায় পেয়ারা বেগমের পুত্রবধূ রাবেয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন ধারালো দা নিয়ে তার মা পেয়ারা বেগমের ওপর হামলা চালান। এতে…

Read More

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর কমেছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি পুনরুদ্ধারের খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ব্রেন্টের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দরও কমেছে। এর দাম ২ দশমিক ১৫ ডলার বা ২…

Read More

শেরপুরে কোমল পানীয় পান করার পর দুই শিক্ষার্থীসহ তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ তিনজন হলেন কামারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী জেবিন (১৭), একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা (১৪) এবং পাশের চর সাপমারি গ্রামের চান মাহমুদের ছেলে ওসমান আলী (৫০)। তাদের সবাইকে পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। অসুস্থ ওসমান আলী জানান, রোববার সন্ধ্যায় তিনি স্থানীয় ইমামবাড়ী বাজারের একটি দোকান থেকে আকিজ বেভারেজ অ্যান্ড ফুড কোম্পানির…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে। সাম্প্রতিক জাহাজ চলাচলের তথ্য বলছে, এই পথ দিয়ে বাণিজ্যিক জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র ১২টি পণ্যবাহী জাহাজ। এর আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩৫টি। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে জাহাজ চলাচলে বড় ধরনের পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই এই পরিবর্তন এসেছে। হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছাতে এই জলপথের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। যুদ্ধ…

Read More

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সরকারি বাসা থেকে তার স্ত্রী মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠি ও ডায়েরির পাতা উদ্ধার করেছে পুলিশ। এসব লেখায় বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ এবং মানসিক কষ্টের কথা উঠে এসেছে বলে জানা গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তার হাতে লেখা চিঠি ও ডায়েরির কয়েকটি পাতা উদ্ধার করে পুলিশ। চিঠিগুলোতে নিজের দাম্পত্য জীবন ও সম্পর্কের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে মরিয়মের হতাশা, অভিমান এবং কষ্টের কথা উঠে এসেছে। কোথাও তিনি নিজেকে অবহেলিত মনে করার কথা লিখেছেন, আবার কোথাও বিশ্বাস…

Read More

কুমিল্লার ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের মায়ের আইফোন ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করেই তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অপ্রতিমের মায়ের আইফোনটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে এসব তথ্য তুলে ধরেন। পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর তুহিন অপ্রতিমকে সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনের দিকে নিয়ে যায়। পরে অপ্রতিম নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করে…

Read More

বাংলাদেশ থেকে বিভিন্ন কৌশলে অর্থ বিদেশে চলে যাওয়ার প্রবণতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। দেশীয় অর্থ বিদেশে গিয়ে বাড়ি, ফ্ল্যাট, জমি, গাড়ি, ব্যবসা কিংবা অন্যান্য সম্পদে বিনিয়োগ হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এর বিপরীতে দেশের ভেতরে সঞ্চয় ও উদ্যোক্তাদের অর্থ থাকলেও নতুন শিল্প, ব্যবসা, আবাসন ও উৎপাদনশীল খাতে বিনিয়োগের গতি প্রত্যাশিত পর্যায়ে নেই। বিশেষজ্ঞদের মতে, অর্থপাচার বন্ধ করতে হলে শুধু অবৈধ অর্থের উৎস ও গন্তব্য শনাক্ত করলেই হবে না। একই সঙ্গে দেশের ভেতরে বৈধ বিনিয়োগের জন্য নিরাপদ, স্থিতিশীল, লাভজনক ও পূর্বানুমানযোগ্য পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বিভিন্ন সংস্থার তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, অতীতে অর্থপাচারের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা পরবর্তী…

Read More

মাদক সমস্যা মোকাবিলায় শিক্ষাকে অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ছাড়াও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শিক্ষকদের ভূমিকার কথা তুলে…

Read More