Close Menu
    What's Hot

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 2026

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»কেউ দলকে ক্ষতিগ্রস্ত করলে তাকে ছাড় দেওয়া হবে না : তারেক রহমান
    জাতীয় রাজনীতি

    কেউ দলকে ক্ষতিগ্রস্ত করলে তাকে ছাড় দেওয়া হবে না : তারেক রহমান

    July 2, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা চাই বাংলাদেশে যে ১২ কোটি ৫০ লাখ ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

    বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কেউ দলকে ক্ষতিগ্রস্ত করলে তাকে কোনো ছাড় বা প্রশ্রয় দেওয়া হবে না। দলের সুনাম যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দেবে।’

    আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অত্যাচার-নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

    বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ জানিয়ে দলের নেতাকর্মীদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যাওয়া নির্দেশ দেন তারেক রহমান।

    নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষ যখন জানে আপনি বিএনপির নেতা অথবা কর্মী, তখন সাধারণ মানুষের মধ্যে আপনার প্রতি একটি প্রত্যাশা জন্ম নেয়। আমাদের সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলতে হবে। আমি বিভিন্ন সময়ে বলেছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণের সঙ্গে থাকুক, জনগণকে সঙ্গে রাখুন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের মূল দায়িত্ব হলো জনগণকে খুশি রাখা এবং তাদের সমর্থন ধরে রাখা।

    রাষ্ট্রের যৌক্তিক সংস্কারে বিএনপিই প্রথম প্রস্তাব দিয়েছিল দাবি করে তারেক রহমান বলেন, বিএনপি যদি ছাড় না দিত, তাহলে অন্যরা আজ এতটা আত্মবিশ্বাস পেত না। বিএনপি বড় দল, আমাদের দায়িত্বও বড়। তাই গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে আমরা ছাড় দিচ্ছি।

    পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী অধিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

    এ সময় দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

    তারেক রহমান পটুয়াখালী বিএনপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ

    November 15, 2026

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 2026

    ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব’: আসিফ মাহমুদ

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন দক্ষিণ…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 2026

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 2026
    Top Trending

    এআই দিয়ে নকল করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী

    November 15, 20260 Views

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নকলের হাতিয়ার বানিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রথম স্থান…

    শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান

    November 15, 20260 Views

    দেশের নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে…

    যেভাবে গ্রেফতার হলেন পুলিশ সুপার জাহাংগীর আলম, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

    November 15, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.