দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে তাঁকে মাত্র দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ।
পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দেওয়া তাঁর এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা তৈরি করেছে।

