Close Menu
    What's Hot

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
    জাতীয় রাজনীতি

    আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

    বেরোবির সাবেক প্রক্টরসহ আসামি ৩০
    June 30, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 8 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

    সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, আবু সাঈদ হত্যা মামলার ফরমাল চার্জ ট্রাইব্যুনাল-২ এ জমা দেওয়া হয়েছে।

    ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    এ সংক্রান্ত বিষয়ে রোববার (২৯ জুন) প্রসিকিউটর গাজি এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, চিফ প্রসিকিউটর স্যার সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আবু সাঈদ মামলার ফরমাল চার্জ জমা দেওয়ার কথা থাকলেও জমা দেওয়া হয়নি সেদিন।

    এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

    বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এমন তথ্য জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। গত ২৪ জুন প্রসিকিউটরের কার্যালয়ে চিফ প্রসিকিউটর বরাবর এই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

    প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীও এ মামলার আসামি। তবে বাকি আসামিদের নাম প্রকাশ করবেন না বলে জানান মিজানুল ইসলাম।

    মিজানুল ইসলাম আরও বলেন, গত বছরের ১৬ জুলাই দুপুর ২টা ১৭ মিনিটে আবু সাঈদকে হত্যা করা হয়। তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন। কাউকে আক্রমণ করেননি। দুজন তাকে গুলি করেছেন।

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

    বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

    পলিটিক্স/মি

    অভিযোগ আবু সাঈদ হত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন

    September 29, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Top Trending

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 20263 Views

    অক্টোবর মাসে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের…

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 20262 Views

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে OpenAI।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.