Close Menu
    What's Hot

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 2026

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বসেরা ইনচিয়ন বিমানবন্দর

    August 13, 2026

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান
    ● সর্বশেষ

    মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান

    December 17, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসার জন্য যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ মিশনের কাছে গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) রাত পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস চাননি।

    এদিকে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

    দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকা-দিল্লির হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব কূটনীতি নিয়মিত ঘটনা।

    পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে তা নিয়ে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য। কারণ, তারা বিগত ১৫ বছরের প্রহসনের নির্বাচন নিয়ে কিছু বলেনি। এ সময় শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে ভারতকেই বিরত রাখতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

    সেভেন সিস্টার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সেভেন সিস্টার আলাদ করার বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য অবান্তর।

    এর আগে, গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

    ট্রাভেল পাস তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি মো. তৌহিদ হোসেন যুক্তরাজ্য বাংলাদেশ মিশন রাজনীতি সংবাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 2026

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বসেরা ইনচিয়ন বিমানবন্দর

    August 13, 2026

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 20263 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ উড়োজাহাজ পরিবর্তনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বেশ চমক তৈরি করেছিল। নিরাপত্তা,…

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বসেরা ইনচিয়ন বিমানবন্দর

    August 13, 2026

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026
    Top Trending

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 20263 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ উড়োজাহাজ পরিবর্তনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বেশ চমক…

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বসেরা ইনচিয়ন বিমানবন্দর

    August 13, 20262 Views

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনের হিসাবে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার…

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 20260 Views

    সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.