Close Menu
    What's Hot

    গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব নিয়ে যা বললেন রাশেদ খাঁন

    November 15, 2026

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান! দৈনিক মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ
    ● সর্বশেষ

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে না এলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানাগুলো বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

    শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তাঁর অভিযোগ, পোশাকশিল্পে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের রপ্তানি আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    বিজিএমইএ সভাপতি জানান, কিছু কারখানায় ভীতিকর ও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। শ্রমিকদের একাংশ কারখানায় উপস্থিত হয়েও কাজ না করে চলে যাচ্ছেন। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে ইতোমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়েছে।

    তিনি আরও বলেন, চলমান অস্থিরতার কারণে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনার পরিবেশ প্রশ্নের মুখে পড়বে।

    বিজিএমইএর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, সংগঠনটির নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। যে সরকারই ক্ষমতায় থাকুক, শিল্পের স্বার্থে তাদের সঙ্গে কাজ করে বিজিএমইএ।

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে তিনি জানান, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়। তবে অক্টোবরের শেষ দিক থেকেই শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা শুরু হয়। মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি কার্যকরের সময়ও জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    তাঁর দাবি, এরপরও যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তা যৌক্তিক নয়। এর মাধ্যমে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি নির্ধারণের চেষ্টা থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব নিয়ে যা বললেন রাশেদ খাঁন

    November 15, 2026

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান! দৈনিক মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব নিয়ে যা বললেন রাশেদ খাঁন

    November 15, 20260 Views

    গোপালগঞ্জকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে দলটির প্রতি স্থানীয় মানুষের গভীর আবেগ রয়েছে…

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান! দৈনিক মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    November 15, 2026
    Top Trending

    গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব নিয়ে যা বললেন রাশেদ খাঁন

    November 15, 20260 Views

    গোপালগঞ্জকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে দলটির প্রতি স্থানীয় মানুষের…

    নিজ দলের নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সালথা আওয়ামী লীগ সভাপতির পদত্যাগ

    November 15, 20260 Views

    ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির…

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান! দৈনিক মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    November 15, 20260 Views

    দেশের গ্যাসসম্পদ অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ভোলায়। বাপেক্সের তত্ত্বাবধানে জেলার ভোলা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.