রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এ সংক্রান্ত একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে ঢাকা শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গঠিত কমিটির কার্যক্রম, ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও উন্নত করা, সড়ক এবং জনসাধারণের চলাচলের স্থানগুলো পরিষ্কার রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
