Close Menu
    What's Hot

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 2026

    সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা

    November 14, 2026

    ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা

    November 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা
    ● সর্বশেষ

    সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা

    November 14, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে ড্রোন, অল-টেরেইন ভেহিকল (এটিভি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা ব্যবহার করে বিশেষ মহড়া চালানো হয়েছে।

    সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুটি এটিভি ও ড্রোন ক্যামেরা। পাশাপাশি স্থাপন করা হয়েছে এআই প্রযুক্তির ক্যামেরা।

    শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

    বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ চলছে।

    ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। দুর্গম এলাকায় দ্রুত টহল ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বিত ব্যবহারে সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 2026

    ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা

    November 14, 2026

    পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন, কার্যকর আইন

    November 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 20260 Views

    শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে না এলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার…

    সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা

    November 14, 2026

    ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা

    November 14, 2026
    Top Trending

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 20260 Views

    শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে না এলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর,…

    সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা

    November 14, 20260 Views

    শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর…

    ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা

    November 14, 20260 Views

    রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে গঠিত কমিটির…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.