Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ছাত্র-জনতার আত্মত্যাগে ফ্যাসিস্ট দেশত্যাগে বাধ্য হয়েছে : তারেক রহমান
    ● সর্বশেষ

    ছাত্র-জনতার আত্মত্যাগে ফ্যাসিস্ট দেশত্যাগে বাধ্য হয়েছে : তারেক রহমান

    November 6, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তি দেশত্যাগে বাধ্য হয়েছে। এতে গণতন্ত্রের মুক্তির পথ উন্মুক্ত হয়েছে। এখন প্রয়োজন চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনএবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।

    তিনি বলেন, স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরদিনের জন্য ধরে রাখা। সেজন্য একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সংগত অধিকারগুলোকে হরণ করে। দেশমাতৃকার এই চরম সংকটকালে ’৭৫ এর ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে। জাতির এই গভীর সংকটকালে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফূরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন।

    এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশে প্রাণচাঞ্চল্য তৈরি হয় এবং গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। কিন্তু আধিপত্যবাদী শক্তির এ-দেশীয় এজেন্টরা উদ্দেশ্য সাধনের পথে কাঁটা মনে করে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে পৈশাচিকভাবে হত্যা করে। জিয়া শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ বলেও জানান তিনি।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আবারও চক্রান্তের গোপন পথে আওয়ামী ফ্যাসিষ্টরা প্রায় ১৬ বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতাকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখে। এদের নতজানু নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল। আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা-কর্মীদেরকে বিভৎস নির্মমতায় দমন করেছে, আয়নাঘর, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ দুর্নীতি ও অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল।

    সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের প্রতীক’ খালেদা জিয়াকে বন্দি করে বহু বছর মুক্তি দেয়া হয়নি। আওয়ামী ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে দেশীয় কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর আগ্রাসন চালাতে সুযোগ দিয়েছিল। তাই আমি মনে করি ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর সেজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মূহুর্তে অত্যন্ত জরুরি।

    গণতন্ত্র ছাত্র জনতা তারেক রহমান নির্বাচন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ রাজনীতি বিএনপি বিপ্লব ও সংহতি দিবস মানবাধিকার রাজনীতি সংবাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.