Close Menu
    What's Hot

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 2026

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ছাত্র উপদেষ্টাদের ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
    ● সর্বশেষ

    ছাত্র উপদেষ্টাদের ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

    July 30, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।

    বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো। সেখান থেকে নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে।

    তিনি আরও বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। সাধারণ জনগণকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই ভুলি নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি। আমরা সংগঠিত হয়ে অপনাদের দাবি আদায় করে ছাড়বো। নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে।

    এনসিপির এই নেতা বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারবো। নরসিংদী, নারায়গঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে।

    নরসিংদীর উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের বিতাড়িত করেব।

    পথসভার আগে বিকেল সৌয়া ৫টার দিকে নরসিংদীর জেলাখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রটি জেলাখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই সময় শহীদ প্রতিটি পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তারা।

    এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন মিতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা এনসিপি জাতীয় নাগরিক পার্টি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 2026

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 20263 Views

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন…

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Top Trending

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 20263 Views

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত…

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026Updated:September 21, 20265 Views

    বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪)…

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 20263 Views

    দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.