Author: Jesmin Haque

মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পড়ান। টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া হুমায়ুন কবির রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর আয়োজিত নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ড. খলিলুর রহমান। পাশাপাশি শামা ওবায়েদ ইসলামও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হুমায়ুন কবিরের পাশাপাশি শামা ওবায়েদও একই পদে দায়িত্ব পালন করবেন। এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন হুমায়ুন কবির। নতুন দায়িত্ব…

Read More

ইরানকে ঘিরে মার্কিন সামরিক অভিযানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ৫ হাজার নাবিক ও ক্রুকে নিয়ে রণতরিটি বৃহস্পতিবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশে যাত্রা শুরু করেছে। প্রায় নয় মাস ধরে মধ্যপ্রাচ্য ও আশপাশের সমুদ্র এলাকায় মোতায়েন ছিল আব্রাহাম লিংকন। এর স্থলাভিষিক্ত হিসেবে ওই অঞ্চলে দায়িত্ব নিয়েছে আরেক মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরির উপস্থিতি অব্যাহত থাকছে। এক মার্কিন কর্মকর্তা রণতরিটির মধ্যপ্রাচ্য ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারও জাহাজটির দেশে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। বিদায়ের বার্তায় তিনি নাবিকদের দ্রুত…

Read More

নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবন প্রাঙ্গণে প্রবেশ করে। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে বঙ্গভবনে অতিথিদের উপস্থিতি শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি। আমন্ত্রণপত্রে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আজ সন্ধ্যার পর মন্ত্রিসভায় প্রথম দফার রদবদল হতে পারে। এই পরিবর্তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে আরও কয়েকজন নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই নতুন চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের আগের সরকারের সময়ে সীমান্ত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জমি পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ২০১৪ সাল থেকে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ১ হাজার ১২৯ একর জমি চাওয়া হলেও তা পাওয়া যায়নি। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির রাণিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) সীমান্ত সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অমিত শাহ বলেন, জমি বরাদ্দের জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিকবার আবেদন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে সেই অনুরোধে সাড়া মেলেনি বলে দাবি করেন তিনি। তাঁর…

Read More

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি রাডার স্থাপনার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে কেপ নিউএনহামের দিকে যাচ্ছিল। উড্ডয়নের পর প্রায় ৪৫০ মাইল পথ অতিক্রম করে গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে ছিলেন দুই পাইলট ও ছয় যাত্রী। ফ্লাইটটি পরিচালনা করছিল চার্টার প্রতিষ্ঠান সিকিউরিটি এভিয়েশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি বেসামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালিত ফ্লাইট ছিল। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা বিমানে থাকা…

Read More

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগই বর্তমানে ওয়াশিংটনের সবচেয়ে কার্যকর হাতিয়ার। বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘দ্য ক্লে ট্র্যাভিস অ্যান্ড বাক সেক্সটন শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক কৌশলের ওপর গুরুত্ব দিচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে পর্যাপ্ত তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জ্বালানির দাম কমার সম্ভাবনা তৈরি হবে। এতে সাধারণ মার্কিন নাগরিকরাও কিছুটা স্বস্তি পেতে পারেন। ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোই…

Read More

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতার হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের মদনপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে ব্যাপক যানজট তৈরি হয়। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মদনপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রায় পৌনে ১১টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীরা মহাসড়ক…

Read More

সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুরস্কের সামরিক উপস্থিতি বাড়ানোর যে কোনো উদ্যোগকে ইসরায়েল গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। এ বিষয়ে তুরস্ককে সরাসরি সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৯ আগস্ট) নেতানিয়াহু বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুর্কি সামরিক শক্তির অবস্থান আরও শক্তিশালী করার বিষয়টি ইসরায়েল মেনে নেবে না। তার দাবি, এ ধরনের সামরিক উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার ওপর সরাসরি চাপ তৈরি করতে পারে। এ কারণে বিষয়টি নিয়ে তুরস্ককে নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তেল আবিব। নেতানিয়াহুর এই বক্তব্য আসে সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর। এর আগে ইসরায়েল সতর্ক করে জানিয়েছিল, ওই এলাকায় তুর্কি সেনা মোতায়েন করা হলে তা দুই পক্ষের মধ্যে বিদ্যমান নিরাপত্তা…

Read More

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার তার নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের সংগঠনগুলো। বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ এবং ফিফার কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর পদত্যাগের দাবি উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ বা এফএসই ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে শুরু হওয়া একটি অনলাইন পিটিশনে সমর্থন জানিয়েছে। পিটিশনটিতে শুধু সভাপতির পদত্যাগ নয়, ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং নির্বাহী ক্ষমতার ওপর শক্তিশালী নজরদারি প্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এতে এরই মধ্যে ২৮ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। এই…

Read More