Close Menu
    What's Hot

    বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    August 21, 2026

    সিরিয়ায় তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে নেতানিয়াহুর কড়া বার্তা

    August 21, 2026

    ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের পিটিশন

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
    ● সর্বশেষ

    বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    August 21, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতার হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের মদনপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে ব্যাপক যানজট তৈরি হয়।

    শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মদনপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রায় পৌনে ১১টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান।

    এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতের দিকে বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুল নামে ৪৫ বছর বয়সী এক রিকশা গ্যারেজ মালিককে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

    পরিবারের সদস্যদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বুলবুলের রিকশা গ্যারেজে লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বন্দর থানায় মামলা করেছিলেন। ওই মামলায় সিফাতকে প্রধান আসামি করা হয়। মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে বুলবুলকে হুমকি দেওয়া হয়েছিল বলেও পরিবারের দাবি।

    স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের দেখা হয়। তখন মামলাটি প্রত্যাহার করা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বুলবুলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সিফাতকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানার ওসি জামাল হোসেন জানান, ঘটনার পর রাতেই তাকে আটক করা হয়। পাশাপাশি অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

    হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সিরিয়ায় তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে নেতানিয়াহুর কড়া বার্তা

    August 21, 2026

    ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের পিটিশন

    August 21, 2026

    ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের পিটিশন

    August 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    August 21, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতার হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম…

    সিরিয়ায় তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে নেতানিয়াহুর কড়া বার্তা

    August 21, 2026

    ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের পিটিশন

    August 21, 2026
    Top Trending

    বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    August 21, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতার হত্যার বিচার ও জড়িতদের দ্রুত…

    সিরিয়ায় তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে নেতানিয়াহুর কড়া বার্তা

    August 21, 20261 Views

    সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুরস্কের সামরিক উপস্থিতি বাড়ানোর যে কোনো উদ্যোগকে ইসরায়েল গুরুতর নিরাপত্তা…

    ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের পিটিশন

    August 21, 2026Updated:August 21, 20261 Views

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার তার নেতৃত্বের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.