ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগই বর্তমানে ওয়াশিংটনের সবচেয়ে কার্যকর হাতিয়ার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘দ্য ক্লে ট্র্যাভিস অ্যান্ড বাক সেক্সটন শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক কৌশলের ওপর গুরুত্ব দিচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে পর্যাপ্ত তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জ্বালানির দাম কমার সম্ভাবনা তৈরি হবে। এতে সাধারণ মার্কিন নাগরিকরাও কিছুটা স্বস্তি পেতে পারেন।
ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোই এখন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশল।
