Close Menu
    What's Hot

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব
    ● সর্বশেষ

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। এ ঘটনায় নরওয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে ইরান।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ৪ অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। বৈঠকের সময় রাষ্ট্রদূতের কাছে ইরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়।

    ইরানি কর্মকর্তার অভিযোগ, ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। তেহরানের দাবি, ইরানের ভূখণ্ডে এই সেবা চালানোর জন্য দেশটির কোনো অনুমোদন নেওয়া হয়নি।

    বৈঠকে পিরকুহি আরও বলেন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিইউতে স্টারলিংকের নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ের নির্দিষ্ট আইনি দায়িত্ব রয়েছে। ইরানের দাবি, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে না নরওয়ে।

    ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তের আলোকে ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নরওয়ে সরকারের। কিন্তু তেহরানের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি নিয়ে অনুরোধ জানানো হলেও নরওয়ে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে ইরান।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, অনুমোদনহীন এই কার্যক্রম দেশটির জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে বিষয়টি নিয়ে নরওয়ের কাছে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান।

    স্টারলিংক সেবা পরিচালনা করে স্পেসএক্স। স্যাটেলাইটনির্ভর এই ইন্টারনেট ব্যবস্থা বিশ্বের বিভিন্ন অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। তবে ইরানের দাবি, তাদের ভূখণ্ডে এই সেবা অনুমোদন ছাড়া সক্রিয় করা হলে সেটি শুধু যোগাযোগের বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত হয়ে পড়ে।

    এই ঘটনার পর নরওয়ে ও ইরানের মধ্যে স্টারলিংক নিয়ে কূটনৈতিক আলোচনা নতুন করে সামনে এসেছে। তেহরান স্পষ্ট করেছে, ইরানের ভূখণ্ডে অনুমোদনহীন স্যাটেলাইট ইন্টারনেট কার্যক্রম বন্ধে তারা সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20260 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী কার্যক্রমের প্রতিটি স্তরে…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Top Trending

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20260 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20260 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 20262 Views

    ‘সাত’ যেন এখন ফুটবলের মাঠে নতুন এক আতঙ্কের নাম। একের পর এক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.