Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
    ● সর্বশেষ

    তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

    August 21, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

    সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আজ সন্ধ্যার পর মন্ত্রিসভায় প্রথম দফার রদবদল হতে পারে। এই পরিবর্তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে আরও কয়েকজন নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই নতুন চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আবদুল মঈন খানকে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

    সূত্র অনুযায়ী, মঈন খান ও আন্দালিব রহমান পার্থ ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাদের মধ্যে সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

    এদিকে, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা রয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও জানা গেছে।

    আন্দালিব রহমান পার্থের মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, দলের চেয়ারম্যানকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে। তবে তাকে ঠিক কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তখনও নিশ্চিত তথ্য জানাতে পারেননি তিনি।

    অন্যদিকে, শামীম কায়সার লিংকনও বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন। সাচিং প্রু জেরী জানান, তাকে বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য ফোন করা হয়েছে।

    গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জন মন্ত্রিসভায় শপথ নেন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20263 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20263 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 20262 Views

    পাবনার সুজানগর উপজেলার আমিনপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর এক ব্যবসায়ীর…

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 20262 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আপাতত স্থগিত রয়েছে। কেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.