Author: Jesmin Haque
দেশে স্বর্ণের দাম আরও কমল
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারেও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা,…
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছে ভারতের ব্যবসায়ীরা। এ লক্ষ্যে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সংগঠনটি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে পৃথকভাবে আবেদন করেছে। প্রতি বছরের মতো এবারও পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে রপ্তানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। এদিকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এসব আবেদন যাচাইয়ের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্যসচিব আতাউর রহমান খান জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ীদের আবেদন পাওয়া গেছে। ইলিশ রপ্তানির সম্ভাব্য…
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বারোবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্টেশন মাস্টার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বারোবাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার পর বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। নিহতের পরিচয়…
দেশে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানিয়েছেন, চলতি মাসের শেষভাগ কিংবা আগামী অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার তিন মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুহার কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রায় ৩০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখে…
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে, যেগুলোকে ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, মার্কিন বাহিনীর কথিত আগ্রাসনের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়,…
পরিবারটি যাচ্ছিল বিয়ের দাওয়াতে, গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মায়ের পর ১১ মাসের মেয়ের মৃত্যু
পরিবারটি যাচ্ছিল বিয়ের দাওয়াতে, গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মায়ের পর ১১ মাসের মেয়ের মৃত্যু দিনাজপুরের বিরামপুরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়ে তাঁর ১১ মাস বয়সী মেয়ে পাঁচ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় নিহত হয়েছেন রুমি আক্তার (২৮) ও তাঁর মেয়ে মারিয়া মাহরিন। রুমির স্বামী মাহমুদুল হাসান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি মালয়েশিয়াপ্রবাসী। গতকাল দুর্ঘটনার পর রুমি এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন…
বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধে চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, কোনো পাঁচ মাসের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধে এটি সর্বোচ্চ পরিমাণ। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ১৫ কোটি ডলার বা প্রায় ১ হাজার ৮৪৯ কোটি টাকা। ইআরডির হালনাগাদ তথ্য বলছে, আলোচ্য পাঁচ মাসে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ১৩৫ কোটি ২৪ লাখ…
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার সকালে গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমেদসহ আরও দুই কর্মকর্তা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর নিরাপত্তার কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। লাইনচ্যুতির কারণে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহীগামী ট্রেন…
ডেঙ্গু মৃত্যুতে রেকর্ড
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে সবচেয়ে বেশি ৪৩ জনের প্রাণহানি ঘটে। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরের প্রথম আট দিনেই মারা গেছেন ৩৩ জন। গত ২৪…
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় এক দম্পতির বিরুদ্ধে অভিনব কৌশলে বিয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি পরিচয়ে পাত্রপক্ষের সামনে উপস্থাপন করতেন। বিয়ের কিছুদিন পরই ওই নারী নববিবাহিত স্বামীর অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এক যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযোগকারী যুবকের সঙ্গে এক মাস আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে কনের চাচা পরিচয় দিয়ে পুরো আয়োজন সম্পন্ন করেন। তিনি দাবি করেন, মেয়েটি…
Company
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.