Author: Jesmin Haque

ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে জরুরি ঋণসেবা জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের একটি ঋণসেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘জরুরি পেমেন্ট সেবা’ নামে এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ সুবিধা পাবেন। তবে এই ঋণের অর্থ সরাসরি গ্রাহকের হাতে দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু জরুরি বিল বা পরিশোধযোগ্য খরচ মেটানোর জন্য ব্যাংক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওই অর্থ পরিশোধের সুযোগ করে দেবে। যেসব খাতে ব্যবহার করা যাবে এই সুবিধার আওতায় বিদ্যুৎ ও গ্যাস বিল, মোবাইল রিচার্জ, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, হাসপাতালের বিল, ডিপিএস কিস্তি এবং বীমার প্রিমিয়ামসহ বিভিন্ন জরুরি ব্যয় পরিশোধ করা যাবে।…

Read More

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেলপথে যাতায়াত আরও দ্রুত ও আধুনিক করতে একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনার জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অর্থায়ন…

Read More

সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ, উঠছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সরকার ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নতুন বিধিমালায় লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বরও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১১-১২তম গ্রেডে মোট ১৫০ নম্বরের পরীক্ষায় লিখিত অংশে ১০০ এবং মৌখিক পরীক্ষায় ৫০ নম্বর থাকবে। ১৩-১৬তম গ্রেডে লিখিত ৬০ ও মৌখিক ৪০ নম্বর এবং ১৭-২০তম গ্রেডে লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষার জন্য ২৫ নম্বর করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারের দাবি, নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী, ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার এবং অন্যান্য অসদুপায় রোধ করে প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচন…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত এবং জ্বালানি সরবরাহ নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। এরই মধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম। বুধবার (৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ০১ ডলার বা ২ দশমিক ০৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়। লেনদেনের একপর্যায়ে দাম ১০০ দশমিক ১৯ ডলারেও উঠে যায়। ২৪ জুলাইয়ের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ দাম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এদিন এর দাম ১ দশমিক ৪৯ ডলার বা ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫২ ডলারে…

Read More

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া কয়েকটি মৃত্যুদণ্ড নিয়ে কঠোর পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পর্যাপ্ত ও ন্যূনতম প্রমাণ ছাড়া কাউকে মৃত্যুদণ্ড দেওয়া দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের বিচারকের ভূমিকার সমালোচনা করেছেন হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, কয়েকজন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার মতো ন্যূনতম প্রমাণও পাওয়া যায়নি। এরপরও তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল। হাইকোর্টের মতে, এমন সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট আসামিদের দীর্ঘ সময় কনডেম সেলে থাকতে হয়েছে। এর ফলে শুধু আসামিদের ওপর নয়, তাদের পরিবারের ওপরও গুরুতর ও ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও…

Read More

দুর্নীতির অভিযোগকে ‘মিডিয়া ট্রায়াল’ বললেন আসিফ মাহমুদ নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তাকে পরিকল্পিতভাবে ‘মিডিয়া ট্রায়াল’-এর মাধ্যমে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের হওয়া অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ দাবি করেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো অতীতের পদোন্নতি ও বদলিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করতেই দুর্নীতির অভিযোগ সামনে আনা হয়েছে। অতীতেও…

Read More

সাতক্ষীরায় এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরও ২৩ জন সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সাতক্ষীরায় মোট ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ৬ জন রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস…

Read More

সাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে…

Read More

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরিবেশ দূষণ কমাতে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার সম্প্রসারণ, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণে চলমান সরকারি কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও পর্যালোচনা করা হয়। সভায় সড়ক পরিবহন ও সেতু,…

Read More

বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রেলওয়ে ও অবকাঠামো উন্নয়নকাজের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় আট ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরসংক্রান্ত টাই-ইন কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন। পাশাপাশি…

Read More