Close Menu
    What's Hot

    আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

    September 8, 2026

    বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    September 8, 2026

    ডেঙ্গু মৃত্যুতে রেকর্ড

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
    ● সর্বশেষ

    বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    September 8, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

    মঙ্গলবার সকালে গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমেদসহ আরও দুই কর্মকর্তা।

    সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর নিরাপত্তার কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

    লাইনচ্যুতির কারণে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

    প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়া হলে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

    রেলওয়ে সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ, সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেবে।

    সান্তাহার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, তদন্ত কার্যক্রম শেষ হলে বগি লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

    September 8, 2026

    ডেঙ্গু মৃত্যুতে রেকর্ড

    September 8, 2026

    স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী

    September 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

    September 8, 20260 Views

    বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধে চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে ২০৪…

    বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    September 8, 2026

    ডেঙ্গু মৃত্যুতে রেকর্ড

    September 8, 2026
    Top Trending

    আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড

    September 8, 20260 Views

    বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধে চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত…

    বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    September 8, 20260 Views

    বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত…

    ডেঙ্গু মৃত্যুতে রেকর্ড

    September 8, 20260 Views

    দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.