দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন রোগী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে সবচেয়ে বেশি ৪৩ জনের প্রাণহানি ঘটে। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরের প্রথম আট দিনেই মারা গেছেন ৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৪ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০৮ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বরিশালে ১৪২ জন, চট্টগ্রামে ১৭৭ জন, খুলনায় ২৪২ জন, ময়মনসিংহে ৭৭ জন, রাজশাহীতে ১১৬ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে আটজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ২১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার বিস্তার রোধ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ২১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার বিস্তার রোধ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ২১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার বিস্তার রোধ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ২১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার বিস্তার রোধ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
