Author: Jesmin Haque

চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে মোটরসাইকেল, দুই আরোহী নিহত ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের চাঁপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের সালাউদ্দিন হাওলাদার (৩০)। ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে বাবলাতলা এলাকায় তাঁদের মোটরসাইকেলটি বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে ঢুকে পড়ে। পরে মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি…

Read More

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পুরানবাজারের ট্রাঙ্কপট্টি ও সুতাপট্টি এলাকায় পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাত পণ্য বিক্রি এবং অনুমোদনহীন শিশুখাদ্য মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে গাজী স্টোর, রিয়াদ স্টোর এবং ইব্রাহিম স্টোরকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানার…

Read More

দেশে বর্তমানে সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৯ শতাংশে। তবে এখনো ২২ শতাংশের বেশি মানুষ নিরক্ষর রয়ে গেছেন, যারা শিক্ষা ও দক্ষতা অর্জনের মূলধারা থেকে বাইরে অবস্থান করছেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৫৮টি জেলার সদর উপজেলায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় প্রথম ধাপে ১৫ থেকে ২৪ বছর বয়সী ঝরে পড়া ৪ হাজার ৪৪০ জন কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে মোট…

Read More

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের জন্য ৩৫৭টি গাড়ি নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, দেশের ৩০০টি সাধারণ সংসদীয় আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতীকী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৩৫০টি গাড়ি নিয়ে কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তিনি বলেন, নির্ধারিত সংখ্যার চেয়েও বেশি গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে। ফলে নতুন করে কোনো গাড়ি যুক্ত করার প্রয়োজন নেই এবং এ বিষয়ে কারও সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানান তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মসূচি সফল করতে সহযোগিতা ও সংহতি প্রকাশকারী সব ব্যক্তি ও সংগঠনের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকালে সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকায় অবস্থিত মেসার্স আরেফিস ট্রেডার্সে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদের বিরুদ্ধে পরিমাপে কম তেল সরবরাহের অভিযোগ পাওয়া যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিক্রিত তেলের পরিমাণ পরীক্ষা করা হয়। যাচাইয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার তেলে প্রায় ২০০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক অনিয়মের বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত…

Read More

রাশিয়ার কনস্যুলেট কার্যক্রম সীমিত করা এবং সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের নতুন উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তাঁর দাবি, জার্মানির সাম্প্রতিক পদক্ষেপগুলো মস্কোর প্রতি আরও কঠোর অবস্থানের প্রতিফলন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, জার্মানিতে রাশিয়ার কনস্যুলেট জেনারেল বন্ধ করে দেওয়া এবং বার্লিনে রুশ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, এসব পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও সংঘাতমুখী করে তুলছে। সম্প্রতি জার্মানি অভিযোগ করেছে, লিপজিগ বিমানবন্দরে ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টার পেছনে রাশিয়ার সম্পৃক্ততা ছিল। বার্লিনের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত এ ঘটনায় রুশপন্থী এজেন্টরা জড়িত ছিল। তবে মস্কো এই…

Read More

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য অপচয় কমাতে ইতালির মিলান সিটির সঙ্গে যৌথভাবে কাজ করবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ বিষয়ে দুই শহরের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ ও কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, মিলান দীর্ঘদিন ধরে খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে কাজ করছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশের একটি সিটি করপোরেশন নির্বাচন করার প্রস্তাব এলে উপযোগিতা বিবেচনায় খুলনা সিটি করপোরেশনকে বেছে নেওয়া…

Read More

আজ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরে রয়েছে ক্রিকেট, টেনিস ও ফুটবলের বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ। টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলার সূচি— ক্রিকেটনারী এশিয়ান কাপ ক্রিকেটহংকং বনাম পাকিস্তান টেনিসইউএস ওপেনশেষ ১৬রাত ৯টাসম্প্রচার: স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ২ ফুটবল লা লিগাহেতাফে বনাম সেলতা ভিগোরাত ১১টাসম্প্রচার: টি স্পোর্টস, ফ্যানকোড এলচে বনাম রিয়াল সোসিয়েদাদরাত ১:৩০ মিনিটসম্প্রচার: টি স্পোর্টস, ফ্যানকোড সিরি আক্যালিয়ারি বনাম লেচ্চেরাত ১০:৩০ মিনিটসম্প্রচার: জি ফাইভ উদিনেসে বনাম লাৎসিওরাত ১২:৪৫ মিনিটসম্প্রচার: জি ফাইভ

Read More

মালয়েশিয়ায় অনিয়মিত বা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের মধ্যে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। রোববার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এ আহ্বান জানান। তিনি বলেন, মালয়েশিয়া সরকার ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০ (পিআরএম ২.০)’ চালু করেছে, যার মাধ্যমে অনিয়মিত বিদেশি নাগরিকরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে আইনসম্মতভাবে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশিদেরও এ সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। দেশে ফেরার জন্য বৈধ ও মেয়াদসম্পন্ন পাসপোর্ট প্রয়োজন হবে। যাদের পাসপোর্ট নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে, তারা…

Read More