Author: Jesmin Haque
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পণ্য সরবরাহ ও সাপ্লাই চেইনের ব্যবস্থাপনায় এখনও কিছু বৈষম্য রয়েছে। এ কারণে বাজার পুরোপুরি স্থিতিশীল অবস্থায় আসেনি। বাজার ব্যবস্থাপনায় এসব অসামঞ্জস্য দূর করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। টিসিবির ভর্তুকিনির্ভর কার্যক্রম সাধারণ মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তবে দীর্ঘমেয়াদে…
দেশে কম দামি বা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, এখন থেকে নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই স্তরের সিগারেটের দাম ছিল ৬২ টাকা। অর্থাৎ ১০ শলাকায় দাম বেড়েছে ৩ টাকা। তবে নিম্নস্তরের সিগারেট ছাড়া অন্য তিনটি স্তরের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে মধ্যম স্তরের ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম ২১০ টাকা বা তার বেশি নির্ধারিত রয়েছে। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব…
দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভালো কোনো সাফল্য অর্জন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণদের অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে দেশের সম্মানও জড়িত। মেধাবীদের উৎসাহ দেওয়া এবং তাদের অর্জনের যথাযথ মূল্যায়ন করা হলে ভবিষ্যৎ প্রজন্মও এ থেকে অনুপ্রেরণা পাবে। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সন্তানরা যে কোনো ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করলে তাদের পাশে থাকার চেষ্টা…
চলতি বছরের নভেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা, রমজান, ঈদ এবং এসএসসি পরীক্ষার সময় বিবেচনায় নিয়ে আগামী বছরের মে মাসের আগে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা আহ্বান করেছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা নিজেদের প্রস্তুতি এবং মতামত তুলে ধরবেন। এরপর নির্বাচন আয়োজনের…
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বুধবার মূল্যবান এই ধাতুর দর ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্তকে ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশা বড় ভূমিকা রাখছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটের দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়। এর আগে সোমবার এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দর। তবে বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার মার্কেটে। ডিসেম্বর ডেলিভারির জন্য নির্ধারিত মার্কিন স্বর্ণের ফিউচার দর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ কমে…
বর্ষা মৌসুম শুরু হলেই ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। প্রতিবছরই মশাবাহিত এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হন বিপুলসংখ্যক মানুষ। এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে ভারতের দেশীয় টিকা তৈরির অগ্রগতি নিয়ে আশার কথা জানিয়েছে দেশটির চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আইসিএমআর-এর মহাপরিচালক জানিয়েছেন, পরীক্ষামূলক কার্যক্রম ও অনুমোদনের প্রক্রিয়া প্রত্যাশামতো এগোলে ২০২৭ সালের ডেঙ্গু মৌসুম শুরুর আগেই ভারতে এই টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, দেশীয়ভাবে তৈরি ডেঙ্গু ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ইতোমধ্যে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার প্রক্রিয়াও চলছে। তবে ঠিক কবে সাধারণ মানুষ টিকাটি নিতে পারবেন, সেটি নির্ভর করবে ক্লিনিক্যাল পরীক্ষার চূড়ান্ত…
বিগত সরকারের সময়ে দেশের স্বাস্থ্য খাত নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি অভিযোগ করেন, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার নামে অর্থের অপচয় ও দুর্নীতি হয়েছে। প্রয়োজনীয়তা যাচাই না করে বিভিন্ন ধরনের মেডিক্যাল যন্ত্রপাতি আমদানি করে দীর্ঘ সময় ফেলে রাখার কারণে সেগুলোর অনেকগুলো নষ্ট হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদর হাসপাতালের সম্মেলনকক্ষে চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খায়রুল কবির খোকন। তিনি বলেন, আগের সরকারের সময়ে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক চিকিৎসককে কাঙ্ক্ষিত পদায়ন…
রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। এর আগে একই ঘটনায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দায়িত্ব থেকে সরানো হয়েছিল। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষর করা একটি অফিস আদেশে তানভীর আহমেদকে সদর দপ্তরে সংযুক্ত করার বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, প্রশাসনিক কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।…
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, এসব হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের সর্বোচ্চ ক্ষতির পরিমাণ প্রায় ৩৭০ কোটি ডলার বা ৩.৭ বিলিয়ন ডলার হতে পারে। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের তালিকায় প্রায় ৬০টি বিমানও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি, মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, কয়েকজন সক্রিয় মার্কিন সেনাসদস্য পরিচয় গোপন রাখার শর্তে সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বেশ কিছু ছবি সরবরাহ করেছেন। প্রকাশিত ছবিগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক অবস্থানে হামলার পর ধ্বংস ও…
অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনটি প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১-এর বিমানবন্দর-কমলাপুর অংশ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুটের হেমায়েতপুর-ভাটারা অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও…
Company
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.