Close Menu
    What's Hot

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, ৪ হাজার ৩২৮ ডলার ছাড়াল প্রতি আউন্স

    September 16, 2026

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর, ২০২৭-এর আগেই বাজারে আসতে পারে ভারতের ভ্যাকসিন

    September 16, 2026

    স্বাস্থ্য খাতও ছিল দুর্নীতিতে রুগ্ন: খায়রুল কবির খোকন

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»স্বাস্থ্য খাতও ছিল দুর্নীতিতে রুগ্ন: খায়রুল কবির খোকন
    ● সর্বশেষ

    স্বাস্থ্য খাতও ছিল দুর্নীতিতে রুগ্ন: খায়রুল কবির খোকন

    September 16, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিগত সরকারের সময়ে দেশের স্বাস্থ্য খাত নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

    তিনি অভিযোগ করেন, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার নামে অর্থের অপচয় ও দুর্নীতি হয়েছে। প্রয়োজনীয়তা যাচাই না করে বিভিন্ন ধরনের মেডিক্যাল যন্ত্রপাতি আমদানি করে দীর্ঘ সময় ফেলে রাখার কারণে সেগুলোর অনেকগুলো নষ্ট হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদর হাসপাতালের সম্মেলনকক্ষে চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

    তিনি বলেন, আগের সরকারের সময়ে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক চিকিৎসককে কাঙ্ক্ষিত পদায়ন দেওয়া হয়নি। এর ফলে অনেকে চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন। তার অভিযোগ, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বেশ কিছু চিকিৎসককে ওএসডি করে রাখা হয়েছিল।

    খায়রুল কবির খোকনের ভাষ্য, সে সময় স্বাস্থ্য খাতের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অনিয়ম ও দলীয় প্রভাব বিস্তারের প্রবণতা ছিল। তার দাবি, এর ফলে দেশের সামগ্রিক ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ে এবং স্বাস্থ্যসেবার স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।

    তিনি আরও বলেন, জনগণের ভোটে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে এবং জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    খায়রুল কবির খোকন বলেন, স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় এবং অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে কোনো মানুষের মৃত্যু না ঘটে—এ লক্ষ্যেই স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

    মতবিনিময় সভায় চিকিৎসকদের কাছ থেকেও স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনা হয়। হাসপাতালের চিকিৎসাসেবা, প্রয়োজনীয় সরঞ্জাম, জনবল এবং রোগীদের সেবার মান বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর, জেলা ড্যাবের সহসভাপতি ডা. এ কিউ এম মোবিন, ডা. আব্দুল্লাহ আল মাসুদ এবং নরসিংদী সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবীরসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, ৪ হাজার ৩২৮ ডলার ছাড়াল প্রতি আউন্স

    September 16, 2026

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর, ২০২৭-এর আগেই বাজারে আসতে পারে ভারতের ভ্যাকসিন

    September 16, 2026

    গুলশানে ঝটিকা মিছিলের পর এবার ডিসি তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হলো

    September 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, ৪ হাজার ৩২৮ ডলার ছাড়াল প্রতি আউন্স

    September 16, 20260 Views

    আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বুধবার মূল্যবান এই ধাতুর দর ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের…

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর, ২০২৭-এর আগেই বাজারে আসতে পারে ভারতের ভ্যাকসিন

    September 16, 2026

    স্বাস্থ্য খাতও ছিল দুর্নীতিতে রুগ্ন: খায়রুল কবির খোকন

    September 16, 2026
    Top Trending

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, ৪ হাজার ৩২৮ ডলার ছাড়াল প্রতি আউন্স

    September 16, 20260 Views

    আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বুধবার মূল্যবান এই ধাতুর দর ঊর্ধ্বমুখী…

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর, ২০২৭-এর আগেই বাজারে আসতে পারে ভারতের ভ্যাকসিন

    September 16, 20260 Views

    বর্ষা মৌসুম শুরু হলেই ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। প্রতিবছরই মশাবাহিত এই…

    স্বাস্থ্য খাতও ছিল দুর্নীতিতে রুগ্ন: খায়রুল কবির খোকন

    September 16, 20260 Views

    বিগত সরকারের সময়ে দেশের স্বাস্থ্য খাত নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.