Author: Jesmin Haque

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৩৮৩ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে…

Read More

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করে ট্রাম্প প্রশাসনের নেওয়া নতুন ভিসা নীতি কার্যকর হওয়ার আগেই আটকে দিয়েছেন একটি ফেডারেল আদালত। একই সময়ে অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ সীমিত করার আরেকটি প্রস্তাবিত নীতির বিরুদ্ধেও দেশটির একাধিক অঙ্গরাজ্য আইনি পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ সীমিত করার কথা ছিল। স্থানীয় সময় মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা থাকলেও তার এক দিন আগে সোমবার আদালতের আদেশে এটি স্থগিত হয়ে যায়। ২০২৫ সালের আগস্টে প্রস্তাব করা নীতিমালায় বলা হয়েছিল, এফ-১ শিক্ষার্থী ভিসাধারীরা সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। একইভাবে বিদেশি সাংবাদিকদের…

Read More

স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সম্ভাব্য সময়সূচির কথা জানিয়েছে, সেটিকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, ইসির সম্ভাব্য সূচি নিয়ে গণমাধ্যমে কিছু তথ্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে রাজধানীর বিভিন্ন মেগা প্রকল্পের কাজের কারণে সৃষ্ট যানজট কমানো নিয়ে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন অনুযায়ী সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে।…

Read More

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আরও সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় গ্রেপ্তার সাত আসামিকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—মীর্জা মোখলেছুর রহমান (৭২), মীর্জা আরজু (৪২), মো. শহিদুল ইসলাম (৪০), মো. মোশারফ হোসেন (৬০), মোক্তার হোসেন (৪৪), মো. আনোয়ার হোসেন আনা (৪৬) এবং বায়জিদ ইসলাম (৫৬)। মামলার নথি অনুযায়ী, গ্রেপ্তার সাতজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। এনসিপির দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এক নেতার পরিচালিত অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ অনুসন্ধান শুরু করা হয়েছে। দলটির অভিযোগ, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে এনসিপি অভিযোগ করে, আওয়ামী লীগের সমর্থকদের ছড়ানো বিভিন্ন গুজব ও রাজনৈতিক প্রচারণাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, এর ফলে দুদকের নিরপেক্ষতা ও প্রতিষ্ঠানটির রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা নিয়ে নতুন করে প্রশ্ন…

Read More

মাদরাসার শ্রেণিকক্ষ ভাড়া, ছাদে টিনের ছাপড়ায় চলছে পাঠদান লক্ষ্মীপুরের কমলনগরে একটি মাদরাসায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকটের কারণে ছাদের ওপর টিনের ছাপড়ার নিচে পাঠদান করতে হচ্ছে। প্রচণ্ড গরমে সেখানে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার বৃষ্টি নামলে ছাদে পানি পড়ায় ক্লাস বন্ধ রাখার মতো পরিস্থিতিও তৈরি হয়। অভিযোগ উঠেছে, মাদরাসার নিজস্ব ভবনে নতুন করে নির্মিত শ্রেণিকক্ষসহ মোট নয়টি কক্ষ ভাড়া দেওয়া হয়েছে দোকান হিসেবে। অন্যদিকে শিক্ষার্থীদের একটি অংশকে ছাদের ওপর অস্থায়ী টিনের ঘরে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট মাতাব্বরনগর দারুচ্ছুনাত ফাজিল মাদরাসায়। মাদরাসা সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে উপজেলার মাতাব্বরহাট এলাকায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। মেঘনা নদীর ভাঙনের…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের কোনো যোগসূত্র নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, সরকার আদালতের দেওয়া এই রায়কে স্বাগত জানায়। তবে কারও সর্বোচ্চ শাস্তির রায়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত হওয়ার চেয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হচ্ছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সরকার। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিচারিক কার্যক্রমে সরকারের…

Read More

এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁও সফরের পর এবার সিলেট সফরে গেলেন তিনি। বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে মোটরকেড নিয়ে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছানোর পর তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য তাঁর সেখানে যাওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরসূচিতে ধর্মীয় স্থাপনা পরিদর্শনের পাশাপাশি নাগরিক সংবর্ধনায় অংশ…

Read More

শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দেওয়া হলো আর্থিক সহায়তা চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাঁদের পাশে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী সবসময় থাকবে বলে আশ্বস্ত করেন। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং স্বজন হারানোর ঘটনায় গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল…

Read More

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের অবহেলা, নিরাপত্তাজনিত ত্রুটি বা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একই সঙ্গে এ ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নিরাপদে বের হওয়ার জন্য সিঁড়ি দিয়ে…

Read More