Author: Jesmin Haque

সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের পার্বত্য এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে। বৃহস্পতিবার সুইস সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছে। ভ্যালাইস আঞ্চলিক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে বিমানটি যাত্রা শুরু করে। ‘সিরাস এসআর২২টি’ মডেলের এক ইঞ্জিনের বিমানটি ভ্যালাইস ক্যান্টনের লয়কারবাড পৌরসভার কাছাকাছি পৌঁছানোর পর একটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাদানকারী দল ও উদ্ধারকারীরা। এ সময় তিনটি হেলিকপ্টার এবং দুইজন উদ্ধারকারী বিশেষজ্ঞও অভিযানে অংশ নেন। তবে উদ্ধারকারী…

Read More

হুথিদের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন শিগগিরই আবার চালু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। তার এমন আশ্বাসের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৩ দশমিক ৫০ ডলারে নেমে আসে। এর আগের দিন বুধবার প্রতি ব্যারেলের দাম ছিল প্রায় ১০৫ ডলার। মঙ্গলবার এই দাম ছিল ১০৮ ডলারের কাছাকাছি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের অবসান নিয়ে কোনো সুস্পষ্ট সমঝোতার খবর পাওয়া যায়নি। সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ কমে গেছে। একই সময়ে ইয়েমেনে সৌদি বাহিনী ও…

Read More

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন রোগী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে খুলনা বিভাগে। এ বিভাগে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।…

Read More

ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল বলে উল্লেখ করেছে জাতিসংঘের একটি স্বাধীন তথ্য অনুসন্ধানী মিশন। জাতিসংঘের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন অন ইরানের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের মিনাব শহরের একটি বিদ্যালয় ও লামার্দ শহরের একটি ক্রীড়া কেন্দ্রে হামলার ঘটনায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। তদন্তকারীদের মতে, এসব হামলার ক্ষেত্রে বেসামরিক স্থাপনা ও মানুষের সুরক্ষার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মিনাবের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলার সঙ্গে মার্কিন বাহিনীর সম্পৃক্ততার যুক্তিসংগত ভিত্তি পেয়েছেন তদন্তকারীরা। প্রতিবেদনটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের সামনে উপস্থাপন করার কথা রয়েছে।…

Read More

ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলেও দাবি করেছেন তিনি। এর মধ্যেই আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। সেখানে ইরানের সঙ্গে সংঘাতের পরবর্তী পরিস্থিতি এবং যুদ্ধ-পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বুধবার নর্থ ক্যারোলাইনায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের সঙ্গে সংঘাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। তাঁর দাবি, ইরানও একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তবে শেষ…

Read More

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভাঙচুর না করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সামনে রেখে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের পর এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, তাদের কর্মসূচি হবে সহিংসতামুক্ত ও নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুরের মতো কোনো কর্মসূচি ১১ দলের নেই বলেও তিনি উল্লেখ করেন। কর্মসূচি সফল করতে প্রশাসনের সহযোগিতা…

Read More

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ৯২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন ভঙ্গের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়ার পাশাপাশি বেশ কিছু গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে বাস, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১২৮টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেল রয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৬৮টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ১৫টি বাস, ১৬টি…

Read More

রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার ৭২টি থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে বিভিন্ন থানায় মোট ৭৩টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি হত্যাকাণ্ডের মামলা রয়েছে। পাশাপাশি চুরির ঘটনায় চারটি, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুটি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া চারটি অপমৃত্যুর (ইউডি) মামলাও নথিভুক্ত হয়েছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের ৭২টি থানায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক…

Read More

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব তথ্য তুলে ধরেন। তার সাক্ষ্য অনুযায়ী, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশে র‍্যাব-৮-এর গোয়েন্দা শাখার সদস্যরা ওই চারজনকে হত্যা করেন। মেজর সাব্বিরের ভাষ্য অনুযায়ী, পাথরঘাটার চরদুয়ানি এলাকার বলেশ্বর নদীতে একটি ফিশিং ট্রলারে করে চারজনকে নিয়ে যাওয়া হয়। তাদের মুখ ও শরীর ঢাকা ছিল। পরে তাদের চোখ বেঁধে গুলি করা…

Read More

জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁওয়ে বিএনপি কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলার আবেদন করেন নিহত রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদল সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন। আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মামলায় সাবেক…

Read More