Close Menu
    What's Hot

    ইরান যুদ্ধ নিয়ে বড় বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প

    September 17, 2026

    ১১ দলের ঢাকা-রংপুর কর্মসূচি নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

    September 17, 2026

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির কড়া অভিযান, মামলা ২৯২৩

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»১১ দলের ঢাকা-রংপুর কর্মসূচি নিয়ে যা বললেন গোলাম পরওয়ার
    ● সর্বশেষ

    ১১ দলের ঢাকা-রংপুর কর্মসূচি নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

    September 17, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভাঙচুর না করার আহ্বান জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সামনে রেখে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের পর এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, তাদের কর্মসূচি হবে সহিংসতামুক্ত ও নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুরের মতো কোনো কর্মসূচি ১১ দলের নেই বলেও তিনি উল্লেখ করেন।

    কর্মসূচি সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং লংমার্চের রুটে থাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

    কর্মসূচিতে কেউ ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করার কোনো উদ্যোগ নেওয়া উচিত নয়।

    তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না এবং কর্মসূচির মধ্যেও এমন কিছু হতে দেওয়া হবে না। তাই অপ্রয়োজনীয়ভাবে সংঘাতের পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান তিনি।

    মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে লংমার্চের উদ্বোধনী জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। পরে সকাল ৮টার দিকে গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরান যুদ্ধ নিয়ে বড় বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প

    September 17, 2026

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির কড়া অভিযান, মামলা ২৯২৩

    September 17, 2026

    রাজশাহীর ৭২ থানায় অভিযান, গ্রেফতার ২৩০ জন

    September 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরান যুদ্ধ নিয়ে বড় বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প

    September 17, 20263 Views

    ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

    ১১ দলের ঢাকা-রংপুর কর্মসূচি নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

    September 17, 2026

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির কড়া অভিযান, মামলা ২৯২৩

    September 17, 2026
    Top Trending

    ইরান যুদ্ধ নিয়ে বড় বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প

    September 17, 20263 Views

    ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

    ১১ দলের ঢাকা-রংপুর কর্মসূচি নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

    September 17, 20262 Views

    ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত…

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির কড়া অভিযান, মামলা ২৯২৩

    September 17, 20263 Views

    রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.