Author: Jesmin Haque

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার নতুন পরিচয়ে আলোচনায়। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন শেষে তামিলনাড়ুতে সরকার গঠন করেছে তার নেতৃত্বাধীন দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দলগুলোর সমর্থনে গঠিত নতুন জোট সরকারের প্রধান হিসেবে রোববার মুখ্যমন্ত্রীর শপথ নেন তিনি। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চলচ্চিত্রের পর্দা থেকে রাজনীতির মঞ্চে বিজয়ের এই উত্থান অনেকের কাছেই যেন সিনেমার গল্পকেও হার মানায়। চলচ্চিত্র পরিবারেই বেড়ে ওঠেন বিজয়। তার বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল চলচ্চিত্রের পরিচিত পরিচালক। বাবার পরিচালিত একটি সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রাখেন তিনি। জানা যায়, সেই…

Read More

আধুনিক জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতার ভিড়ে মানুষে মানুষে দূরত্ব যেন দিন দিন বাড়ছেই। অথচ বিজ্ঞান বলছে, মানসিক শান্তি ও শারীরিক সুস্থতার জন্য মানবিক স্পর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখের সময়ে কারও কাঁধে হাত রাখা, আলিঙ্গন করা কিংবা হাত ধরে পাশে থাকা মানুষের ভেতরে এক ধরনের স্বস্তি তৈরি করে। এর পেছনে রয়েছে শরীরের জৈবিক প্রতিক্রিয়া। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন স্পর্শহীনতায় থাকলে মানসিক চাপ, বিষণ্নতা ও একাকীত্ব বাড়তে পারে। এমনকি রোগ প্রতিরোধক্ষমতাও দুর্বল হয়ে যেতে পারে। জন্মের পর মায়ের স্পর্শ যেমন শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি বড় হওয়ার পরও মানুষের জীবনে স্পর্শের প্রয়োজন ফুরায় না। গবেষণায় দেখা গেছে, কাউকে আলিঙ্গন করলে…

Read More

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ১০ জন নাগরিককে যাচাই-বাছাই শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) বিকেলে কুলাউড়া থানায় আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশ সূত্রে জানা যায়, হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। তাদের বাড়ি নেত্রকোনা, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর জানান, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পর স্বজনদের উপস্থিতিতে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে কুলাউড়া উপজেলার মুরইছড়া চা-বাগান সংলগ্ন সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ওই ১০ জনকে আটক করে। পরে…

Read More

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে একই দিনে নতুন মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য শপথ নেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের নেতাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম আসন…

Read More

বাংলাদেশের এক কলেজছাত্রের উদ্ভাবিত ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় তরুণ উদ্ভাবকের তৈরি ছোট আকারের বৈদ্যুতিক বাহনটি পরিদর্শন করেন এবং নিজেও তাতে চড়ে দেখেন। ‘এ টু আই স্মার্ট কার’ নামের এই বিশেষ যানটি তৈরি করেছেন ১৭ বছর বয়সী ওয়াকিমুল ইসলাম। তিনি যশোরের চৌগাছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিজের চলাচলের সমস্যার সমাধান খুঁজতেই তিনি এই প্রযুক্তিনির্ভর বাহন তৈরির উদ্যোগ নেন। সাক্ষাৎকালে ওয়াকিমুল প্রধানমন্ত্রীকে জানান, একসময় তিনি দীর্ঘ সময় ঘরে অবস্থান করতেন এবং একা চলাফেরা করা তার জন্য কঠিন ছিল। সেই অভিজ্ঞতা…

Read More

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা চুক্তির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে পাকিস্তান। তবে কূটনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চায় না ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এজন্য সব পক্ষের আস্থা বজায় রাখতে তারা সতর্ক অবস্থান নিয়েছে। বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতার স্বার্থে কোনো পক্ষের আস্থা ক্ষুণ্ণ হয়—এমন কোনো তথ্য প্রকাশ করা হবে না। এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সম্ভাব্য বৈঠক কোথায় হবে, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য নেই বলে জানায় পাকিস্তান। তবে যদি ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে সেটিকে তারা সম্মানের…

Read More

নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্তের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন। এতে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা ইসলাম এবং তার স্বামী মো. আখতার হোসেনের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন থাকতে পারে বলে সন্দেহ…

Read More

অবৈধ মানবপাচার ও প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্রাফিকিং স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাই প্রথমবার, যখন কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের বিদেশে পাঠাত এবং পরে তাদের ভয়াবহ শোষণের মুখে ফেলত। তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটি রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে কর্মী নিয়োগ করত। কিন্তু সেখানে পৌঁছানোর পর অনেককে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো হতো বলে অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞার অংশ…

Read More

টানা দুই দিনের পতনের পর আবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৭ মে) ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—দুই ধরনের তেলের দামই বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ০৫ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বেড়ে হয়েছে ৯৫ দশমিক ৮৪ ডলার। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি প্রস্তাবিত চুক্তি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, চুক্তি হলে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হতে পারে। এই বক্তব্য প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে ওয়াকফ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

Read More