Author: Jesmin Haque

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোনো দেশকে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অবস্থান তুলে ধরেন। সম্মেলনে হেগসেথ বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে শক্তির ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, কোনো রাষ্ট্র যদি এককভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাহলে তা মিত্র দেশগুলোর নিরাপত্তা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। চীনের প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চায় সব দেশ আন্তর্জাতিক নিয়ম ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করুক। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সামরিক যোগাযোগ বর্তমানে আগের…

Read More

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম এবং রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে তার অবদানের কথা স্মরণ করেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের সাদামাটা জীবনযাপন, ব্যক্তিগত সততা, দৃঢ় নেতৃত্ব এবং বাস্তবমুখী চিন্তাধারা দেশের মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার ভাবনা নতুন প্রজন্মকে ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করবে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, ১৯৮১…

Read More

সুইজারল্যান্ডের উইন্টারথার শহরে একটি কেন্দ্রীয় রেলস্টেশন সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জুরিখের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করে এবং ঘটনার কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। জুরিখ আঞ্চলিক পুলিশের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার কিছু পর স্টেশন এলাকার কাছে হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৮, ৪৩ ও ৫২ বছর বয়সী তিনজন সুইস নাগরিক রয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় ওই ব্যক্তি উচ্চস্বরে ধর্মীয় স্লোগান…

Read More

ফেনীর দাগনভূঞা উপজেলায় ক্রেতা না পাওয়ায় শতাধিক গরুর চামড়া নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। কোরবানির ঈদ উপলক্ষে সংগ্রহ করা এসব চামড়া বিক্রি করতে না পেরে হতাশ হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন দুই মৌসুমি ব্যবসায়ী। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর এলাকার কাটাখালি নদীতে চামড়াগুলো ফেলে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যবসায়ী হলেন স্থানীয় বাসিন্দা খুরশিদ আলম ও দিদারুল আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি সেতুর ওপর থেকে নদীতে গরুর চামড়া নিক্ষেপ করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসনের নজরে আসে বিষয়টি। স্থানীয় সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত আয়ের আশায় উপজেলার বিভিন্ন এলাকা…

Read More

জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন একটি গোয়েন্দা কাউন্সিল গঠনের আইন পাস করেছে জাপানের সংসদ। বুধবার (২৭ মে) দেশটির পার্লামেন্টে আইনটি অনুমোদন দেওয়া হয়। নতুন এই উদ্যোগকে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নিরাপত্তা নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকার বলছে, বিদেশি গুপ্তচরবৃত্তি প্রতিরোধ, সন্ত্রাসবাদ মোকাবিলা, সংবেদনশীল প্রযুক্তি সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাপানের নীতিনির্ধারকদের মতে, বর্তমান গোয়েন্দা কাঠামো বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় সমন্বয়ের ঘাটতি রয়েছে। এ কারণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে কার্যকারিতা কমে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই দেশটির বিদ্যমান আইন ও নিরাপত্তা কাঠামোকে তুলনামূলক দুর্বল বলে সমালোচনা করে আসছেন…

Read More

পবিত্র ঈদুল আজহার দিনে দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।…

Read More

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও দুই দেশের অবস্থানে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। সাম্প্রতিক বক্তব্য ও পাল্টাপাল্টি দাবিতে স্পষ্ট হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা পুরোপুরি কাটেনি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে বলেন, আলোচনার বিনিময়ে ইরানকে কোনো ধরনের নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমরা কোনো নিষেধাজ্ঞা ছাড় বা অর্থ দেওয়ার কথা বলছি না।” একই দিনে পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প দাবি করেন, ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে হবে। তার ভাষায়, “তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দেবে। এটি কোনো নিষেধাজ্ঞা ছাড়ের বিনিময়ে নয়।” এর আগে তিনি…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঈদের দিন সকাল থেকে পর্যায়ক্রমে এসব জামাত আয়োজন করা হয়েছে। জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং বেলা পৌনে ১১টায়। প্রতি বছরের মতো এবারও বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণের কথা মাথায় রেখে এই আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার মসজিদ ও ঈদগাহে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে বড় পরিসরে ঈদের জামাতের আয়োজন করেছে। ঈদের দিন সকাল ৮টায় সেখানে জামাত অনুষ্ঠিত হবে।…

Read More

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় দেশের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন। ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় ঈদগাহে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয়…

Read More

ফুটবল বিশ্বকাপ ঘিরে ভবিষ্যদ্বাণীর আলোচনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির ‘পল’ নামের অক্টোপাস সঠিক পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। এবার আলোচনায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তাঁর দাবি, ২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। বিশেষ একটি পরিসংখ্যানভিত্তিক মডেল ব্যবহার করে ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়নের নাম আগাম বলেছিলেন ক্লেমেন্ট। উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর করা সব পূর্বাভাসই এখন পর্যন্ত মিলেছে। ২০১৪ সালে তিনি জার্মানিকে, ২০১৮ সালে ফ্রান্সকে এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিলেন। বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত ক্লেমেন্ট জানান, তাঁর মডেল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে কাজ করে। এর মধ্যে রয়েছে একটি দেশের জনসংখ্যা, অর্থনৈতিক অবস্থা, জলবায়ু এবং ফিফা বিশ্ব…

Read More