Close Menu
    What's Hot

    বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, দাবি জার্মান অর্থনীতিবিদের

    May 27, 2026

    দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    May 27, 2026

    স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

    May 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, দাবি জার্মান অর্থনীতিবিদের
    ● সর্বশেষ

    বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, দাবি জার্মান অর্থনীতিবিদের

    May 27, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফুটবল বিশ্বকাপ ঘিরে ভবিষ্যদ্বাণীর আলোচনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির ‘পল’ নামের অক্টোপাস সঠিক পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। এবার আলোচনায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তাঁর দাবি, ২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

    বিশেষ একটি পরিসংখ্যানভিত্তিক মডেল ব্যবহার করে ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়নের নাম আগাম বলেছিলেন ক্লেমেন্ট। উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর করা সব পূর্বাভাসই এখন পর্যন্ত মিলেছে। ২০১৪ সালে তিনি জার্মানিকে, ২০১৮ সালে ফ্রান্সকে এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিলেন।

    বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত ক্লেমেন্ট জানান, তাঁর মডেল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে কাজ করে। এর মধ্যে রয়েছে একটি দেশের জনসংখ্যা, অর্থনৈতিক অবস্থা, জলবায়ু এবং ফিফা বিশ্ব র‌্যাংকিং। এসব উপাত্ত বিশ্লেষণ করেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়।

    তবে নিজের মডেলকে তিনি শতভাগ নির্ভুল বলেও দাবি করেন না। তাঁর মতে, ফুটবলে ভাগ্যের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের দিনে খেলোয়াড়দের ফর্ম, রেফারির সিদ্ধান্ত কিংবা বল পোস্টে লেগে গোল হবে কি না—এসব অনিশ্চিত বিষয় অনেক সময় ফল নির্ধারণ করে দেয়।

    ক্লেমেন্ট বলেন, বিশ্বকাপ সামনে এলে এই বিশ্লেষণমূলক কাজ তাঁকে আনন্দ দেয় এবং দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। একই সঙ্গে বৈশ্বিক নানা সংকট ও নেতিবাচক খবরের ভিড়ে ফুটবলভিত্তিক এমন আলোচনা মানুষের মনেও কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলে তিনি মনে করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    May 27, 2026

    স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

    May 27, 2026

    যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা

    May 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, দাবি জার্মান অর্থনীতিবিদের

    May 27, 20260 Views

    ফুটবল বিশ্বকাপ ঘিরে ভবিষ্যদ্বাণীর আলোচনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির ‘পল’ নামের অক্টোপাস সঠিক পূর্বাভাস…

    দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    May 27, 2026

    স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

    May 27, 2026
    Top Trending

    বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, দাবি জার্মান অর্থনীতিবিদের

    May 27, 20260 Views

    ফুটবল বিশ্বকাপ ঘিরে ভবিষ্যদ্বাণীর আলোচনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির ‘পল’ নামের…

    দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    May 27, 20261 Views

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী…

    স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

    May 27, 20260 Views

    অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.