Close Menu
    What's Hot

    নিরাপত্তা জোরদারে জাপানে নতুন গোয়েন্দা কাউন্সিল গঠনের আইন পাস

    May 28, 2026

    ঈদের দিনে ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

    May 28, 2026

    ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পথে নতুন দুই বাধা

    May 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নিরাপত্তা জোরদারে জাপানে নতুন গোয়েন্দা কাউন্সিল গঠনের আইন পাস
    ● সর্বশেষ

    নিরাপত্তা জোরদারে জাপানে নতুন গোয়েন্দা কাউন্সিল গঠনের আইন পাস

    May 28, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন একটি গোয়েন্দা কাউন্সিল গঠনের আইন পাস করেছে জাপানের সংসদ। বুধবার (২৭ মে) দেশটির পার্লামেন্টে আইনটি অনুমোদন দেওয়া হয়।

    নতুন এই উদ্যোগকে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নিরাপত্তা নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকার বলছে, বিদেশি গুপ্তচরবৃত্তি প্রতিরোধ, সন্ত্রাসবাদ মোকাবিলা, সংবেদনশীল প্রযুক্তি সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    জাপানের নীতিনির্ধারকদের মতে, বর্তমান গোয়েন্দা কাঠামো বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় সমন্বয়ের ঘাটতি রয়েছে। এ কারণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে কার্যকারিতা কমে যাচ্ছে।

    দীর্ঘদিন ধরেই দেশটির বিদ্যমান আইন ও নিরাপত্তা কাঠামোকে তুলনামূলক দুর্বল বলে সমালোচনা করে আসছেন বিশ্লেষকরা। কেউ কেউ জাপানকে “গুপ্তচরদের স্বর্গ” বলেও উল্লেখ করেছেন।

    চীন-জাপান সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার পর বিষয়টি আরও গুরুত্ব পায়। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে প্রধানমন্ত্রী তাকাইচির মন্তব্যের পর নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা সামনে আসে।

    গত নভেম্বরে তিনি বলেছিলেন, চীন যদি তাইওয়ান দখলের চেষ্টা করে, তাহলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করতে পারে। এরপর থেকেই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

    সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নতুন কাউন্সিল পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার গোয়েন্দা কার্যক্রমকে সমন্বিত করবে।

    তিনি বলেন, “শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্ভাব্য সংকট আগেই শনাক্ত করা জরুরি। সে জন্য কার্যকর গোয়েন্দা সহায়তা কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    নতুন আইনের আওতায় বিদ্যমান গোয়েন্দা ব্যবস্থাকে আরও আধুনিক ও কেন্দ্রীয় কাঠামোয় রূপ দেওয়া হবে। এই কাউন্সিল জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা–সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নীতিনির্ধারণে সহায়তা করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ঈদের দিনে ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

    May 28, 2026

    ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পথে নতুন দুই বাধা

    May 28, 2026

    জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের পাঁচ জামাত

    May 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নিরাপত্তা জোরদারে জাপানে নতুন গোয়েন্দা কাউন্সিল গঠনের আইন পাস

    May 28, 20260 Views

    জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন একটি গোয়েন্দা কাউন্সিল গঠনের আইন পাস করেছে…

    ঈদের দিনে ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

    May 28, 2026

    ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পথে নতুন দুই বাধা

    May 28, 2026
    Top Trending

    নিরাপত্তা জোরদারে জাপানে নতুন গোয়েন্দা কাউন্সিল গঠনের আইন পাস

    May 28, 20260 Views

    জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন একটি গোয়েন্দা কাউন্সিল গঠনের…

    ঈদের দিনে ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

    May 28, 20260 Views

    পবিত্র ঈদুল আজহার দিনে দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির…

    ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পথে নতুন দুই বাধা

    May 28, 20260 Views

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.