Author: Jesmin Haque
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। তবে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে পল্লবীর মিল্লাত ক্যাম্পসংলগ্ন ৭ নম্বর লাইনে নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আব্দুল হান্নান মোল্লা বলেন, মেয়ের মৃত্যুর বেদনা কোনোদিনই মুছে যাবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত রামিসার সহ্য করা যন্ত্রণা তিনি ভুলতে পারবেন না। তিনি বলেন, “আমি একজন বাবা। আমার সন্তানের মৃত্যুর কষ্ট কখনও পূরণ হওয়ার নয়। আমি তাকে আর কোনোদিন ফিরে পাবো না।” তিনি আরও জানান, এ ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী,…
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রবিবার সকাল ৮টা থেকে এ কর্মবিরতি কার্যকর হয়। এর আগে গত ৪ জুন হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় গত শনিবার রাতে সারাদেশের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, কূটনৈতিক চুক্তি হোক বা না হোক—ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। রোববার (৭ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এটি সরিয়ে নেব এবং ধ্বংস করে দেবো, সেটা ঘটনাস্থলেই হোক বা অন্যত্র নিয়ে গিয়ে হোক।” ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এই বিষয়ে “তাদের সঙ্গে বা তাদের ছাড়াই” পদক্ষেপ নেবে। তার ভাষায়, কোনো চুক্তি না হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম “সামরিকভাবে এবং অত্যন্ত কঠোরভাবে” অপসারণ করা হবে। তিনি দাবি করেন, যদি দুই পক্ষ একসঙ্গে কাজ করে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো ধরনের সংঘাতের ঝুঁকি কমবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে মন্তব্য…
দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে ১,৭৮১ দশমিক ০৯ মেগাওয়াটে পৌঁছেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, সরকার দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। রোববার (৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (নরসিংদী-১)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। মন্ত্রী জানান, সরকারের “নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫” অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এই নীতির আওতায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ, রুফটপ সোলার এবং ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পকে…
কলকাতা পৌরসভার ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হঠাৎ করেই বাতিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী Mamata Banerjee। রবিবার (৭ জুন) বিকেল ৩টায় তৃণমূল ভবনে দলীয় কাউন্সিলর ও শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। সম্প্রতি কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন Firhad Hakim। তবে এখনো পুরবোর্ড ভেঙে দেওয়া হয়নি। ফলে নতুন মেয়র নির্বাচন, পুরবোর্ডের ভবিষ্যৎ এবং প্রশাসনিক কাঠামো নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল সূত্রে জানা যায়, এই পরিস্থিতিতে কলকাতা পৌরসভার ভবিষ্যৎ নেতৃত্ব, প্রশাসনিক পরিকল্পনা এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে বৈঠকটি ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর কয়েক…
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (৭ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশে রওনা হন। সফরের আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সফরকালে তথ্যমন্ত্রী আগামী ৮ থেকে ১১ জুন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ ফোরামে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে জহির উদ্দিন স্বপনের একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রবিবার (৭ জুন) ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফলে তিনি ৭৩ ভোট পেয়ে সবার শীর্ষে অবস্থান করেন। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ক্রিকেট সংশ্লিষ্ট মহলে এখন জোর আলোচনা চলছে, নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তামিম ইকবালই দায়িত্ব পেতে পারেন। বর্তমানে তিনি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ পরিচালক হলেন— তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির…
ঢাকা, ৭ জুন: জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবকে কেন্দ্র করে এ মন্তব্য করেন স্পিকার। অধিবেশনে রুমিন ফারহানা মন্ত্রীর দেওয়া আগের একটি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, “মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু…
ঢাকা, ৭ জুন: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের প্রথম বাজেট অধিবেশন। ফলে আসন্ন অধিবেশনকে দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে পারেন। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় ব্যবসায়ী, বিনিয়োগকারী, অর্থনীতিবিদ এবং সাধারণ জনগণের মধ্যে এ বাজেট নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে…
ঢাকা, ৭ জুন: শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে এবং সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করা সম্ভব হবে। রোববার (৭ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় কার্যকর প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “আইনের সব স্তর অনুসরণ না করে রায় কার্যকর করা হলে তা…
Company
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.