Author: Jesmin Haque

ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ড্রোন পানিতে দুই ক্রু সদস্যের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকারী দল প্রায় দুই ঘণ্টার মধ্যে তাদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। দুর্ঘটনার কারণ এখনো অজানা হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। এটি কোনো হামলার শিকার হয়েছিল কি না, নাকি যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (অনার্স) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বাতিলের সিদ্ধান্ত সরকার নেয়নি। বরং বর্তমান ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা বিবেচনায় নতুন কিছু বিষয় যুক্ত করার সম্ভাবনা নিয়ে পর্যালোচনা চলছে। তিনি বলেন, “কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় সংযোজনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।” উপাচার্যের ব্যাখ্যা এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহও…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জনগণের করের অর্থ বাজেট বাস্তবায়নে কোনো ধরনের অপচয়, অনিয়ম বা ছলচাতুরীর সুযোগ নেই। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সোমবার (৮ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির হলে আয়োজিত ‘বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট; আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘সবাই কর দেয়, তাই জবাবদিহিতা জরুরি’ চরমোনাই পীর বলেন, দেশে প্রায় কোটি মানুষ নিবন্ধিত করদাতা হলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় সব মানুষই কর প্রদান করে। প্রতিদিনের ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণও রাষ্ট্রের রাজস্বে অবদান রাখে।…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এমন কোনো চুক্তি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই-এ প্রকাশিত এক বিশ্লেষণে রাজনৈতিক পর্যবেক্ষক সামি আল-আরিয়ান দাবি করেছেন, নেতানিয়াহুর নিরাপত্তা দৃষ্টিভঙ্গি এমন যে, ইরানকে আঞ্চলিকভাবে দুর্বল না করা পর্যন্ত তিনি কোনো সমঝোতাকে স্থায়ী সমাধান হিসেবে দেখেন না। ইরানকে ঘিরে নেতানিয়াহুর কৌশলগত অবস্থান বিশ্লেষণ অনুযায়ী, নেতানিয়াহুর ধারণা হলো—মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের কেন্দ্রবিন্দুতে ইরান ও তার মিত্র শক্তিগুলো রয়েছে। ফলে হামাস, হিজবুল্লাহসহ ইরানপন্থী গোষ্ঠীগুলো দুর্বল না হলে আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভব নয় বলে তিনি মনে করেন। তিনি…

Read More

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ ব্যবস্থাপনার রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে ২৯ মে সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে। ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে সময়সূচি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। প্রধান সময়সূচি অনুযায়ী রোডম্যাপ রোডম্যাপ অনুযায়ী হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তারিখগুলো নির্ধারণ করা হয়েছে— নুসুক মাসার ও ডিজিটাল ব্যবস্থাপনা সৌদি আরবের নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে হজ ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এর…

Read More

ইসরাইলের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ‘অপারেশন নাসর’ নামে এই অভিযানের মাধ্যমে ইসরাইলের একাধিক কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সোমবার (৮ জুন) সকালে এ অভিযান শুরু করে। বাহিনীটির জনসংযোগ বিভাগ জানায়, ১২ দিনের সংঘাতে নিহতদের স্মরণে ‘ইয়া হায়দার কাররার’ সাংকেতিক নামে এই অভিযান পরিচালিত হচ্ছে। ইসরাইলের বিমানঘাঁটি লক্ষ্যবস্তু আইআরজিসির দাবি অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি—নেভাতিম এবং তেল নাফ—লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের তিনটি স্থানে রাডার কেন্দ্রগুলোতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই অভিযান শুরু করা হয়েছে। আইআরজিসি জানায়,…

Read More

ধূমপান নিরুৎসাহিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল ও নিকোটিন আমদানির ওপর ৩০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাসে এ পদক্ষেপ নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন খাতে কর-সুবিধা বাড়ানোর উদ্যোগও রয়েছে নতুন বাজেটে। প্রস্তাবিত বাজেটে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং (স্টেন্ট) এবং চোখের লেন্সের ওপর বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক কমানো এবং এ খাতে ভ্যাট ও আয়কর অব্যাহতির পরিকল্পনাও রয়েছে। ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত…

Read More

ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে সোমবার (৮ জুন) রাজধানী তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই রাজধানীজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে পশ্চিম ইরানের কেরমানশাহ শহরেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন এ হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। আঞ্চলিক বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করলে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা বেড়েছে। এর…

Read More

সাতটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামিন চাওয়া মামলাগুলোর মধ্যে ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা রয়েছে। এর আগে এসব মামলায় অধস্তন আদালতে করা তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। গত ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তদন্ত…

Read More

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সরকার কোনো ধরনের দ্বিধা করবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনার জন্য আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। তিনি বলেন, সরকার আইনজীবী নিয়োগের মাধ্যমে ঘটনার প্রতিবেদন ও আইনি দিকগুলো পর্যালোচনা করছে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেয়,…

Read More