Close Menu
    What's Hot

    দ্রুত রায় কার্যকরের দাবি রামিসার বাবার

    June 7, 2026

    চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

    June 7, 2026

    চুক্তি হোক বা না হোক, ইরানের ইউরেনিয়াম ধ্বংসের অঙ্গীকার ট্রাম্পের

    June 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী
    ● সর্বশেষ

    রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী

    June 7, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা, ৭ জুন: শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে এবং সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করা সম্ভব হবে।

    রোববার (৭ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    এর আগে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    রায় কার্যকর প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “আইনের সব স্তর অনুসরণ না করে রায় কার্যকর করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে যেতে চাইলে সরকারও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করবে। তবে সব আইনি ধাপ সম্পন্ন করে তিন মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

    তিনি বলেন, “এত বড় একটি অমানবিক ঘটনার বিচার এত দ্রুত সম্পন্ন হওয়া দেশের বিচারব্যবস্থার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।”

    রামিসার মর্মান্তিক মৃত্যুতে পুরো জাতি শোকাহত ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা রামিসাকে আর ফিরিয়ে আনতে পারব না, তার বাবা-মায়ের কাছেও তাকে ফিরিয়ে দিতে পারব না। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে যা যা করা সম্ভব, আমরা তা করার চেষ্টা করেছি।”

    তিনি জানান, ১৯ মে ঘটনার পর মাত্র পাঁচ দিনের মধ্যে, ২৪ মে তদন্ত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। এরপর সরকারি ছুটির মধ্যেও বিচারকাজ এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

    আইনমন্ত্রী বলেন, “সরকারপ্রধান এক মাসের মধ্যে বিচারকাজ শেষ করার নির্দেশনা দিয়েছিলেন। সে অনুযায়ী নিম্ন আদালতের ছুটি থাকা সত্ত্বেও শিশু ট্রাইব্যুনালকে ছুটির আওতার বাইরে রাখার উদ্যোগ নেওয়া হয়। প্রধান বিচারপতির সম্মতির পর বিচারিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।”

    তিনি আরও জানান, ১ জুন অভিযোগ গঠন (চার্জ ফ্রেম) করা হয় এবং কার্যত মাত্র ছয় কার্যদিবসের মধ্যে মামলার বিচার সম্পন্ন হয়, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা।

    মন্ত্রী বলেন, “উপমহাদেশে এর আগে ভারতের নদীয়ায় একদিনে বিচার সম্পন্ন হওয়ার একটি নজির রয়েছে। আমাদের দেশেও অত্যন্ত স্বল্প সময়ে এই মামলার বিচার সম্পন্ন হয়েছে। নিম্ন আদালতের ঘোষিত রায়ে আমরা আপাতত সন্তুষ্ট এবং আশা করি উচ্চ আদালতেও এটি বহাল থাকবে।”

    তিনি বলেন, বিচারপ্রক্রিয়ার এই গতি ভবিষ্যতে শিশু নির্যাতন ও নারী-শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দ্রুত রায় কার্যকরের দাবি রামিসার বাবার

    June 7, 2026

    চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

    June 7, 2026

    চুক্তি হোক বা না হোক, ইরানের ইউরেনিয়াম ধ্বংসের অঙ্গীকার ট্রাম্পের

    June 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দ্রুত রায় কার্যকরের দাবি রামিসার বাবার

    June 7, 20260 Views

    রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন…

    চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

    June 7, 2026

    চুক্তি হোক বা না হোক, ইরানের ইউরেনিয়াম ধ্বংসের অঙ্গীকার ট্রাম্পের

    June 7, 2026
    Top Trending

    দ্রুত রায় কার্যকরের দাবি রামিসার বাবার

    June 7, 20260 Views

    রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতের রায়ে…

    চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

    June 7, 20260 Views

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের…

    চুক্তি হোক বা না হোক, ইরানের ইউরেনিয়াম ধ্বংসের অঙ্গীকার ট্রাম্পের

    June 7, 20260 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, কূটনৈতিক চুক্তি হোক বা না হোক—ইরানের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.