Close Menu
    What's Hot

    ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, জানাল ধর্ম মন্ত্রণালয়

    July 1, 2026

    হরমুজ প্রণালিতে টোল চালুর পরিকল্পনা ইরান-ওমানের, আপত্তিতে যুক্তরাষ্ট্র

    July 1, 2026

    রাজধানীর যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

    July 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»খেলাধূলা»পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার পর যা বললেন মেসি
    খেলাধূলা

    পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার পর যা বললেন মেসি

    June 30, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read খেলাধূলা 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দুই দলের মধ্যকার পার্থক্য ছিল যোজন যোজন। ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছিল মাঠে একচ্ছত্র আধিপত্যে। অন্যদিকে, ইন্টার মায়ামির মূল ভরসা ছিলেন লিওনেল মেসি। তার উপস্থিতির কারণেই ম্যাচের আগে পিএসজির কোচ লুইস এনরিকে জানিয়েছিলেন সমীহ করার কথা। কিন্তু বাস্তবে মাঠের খেলায় মেসির দল ছিল পিএসজির সামনে অসহায়। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি।

    সাবেক ক্লাবের বিপক্ষে এমন পরাজয়ের পর কোনো অজুহাত দেননি লিওনেল মেসি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
    “আজ আমাদের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগজয়ী একটি দলের কাছে হেরে। এমন এক দলে খেলার সুযোগ পেলাম, যাদের অনেককেই আমি শ্রদ্ধা করি এবং যাদের আবার দেখা পেয়ে ভালো লেগেছে।”

    মেসি আরও বলেন, “আমরা গর্বিত, কারণ আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি—সেরা ১৬-তে জায়গা করে নিতে পেরেছি। এখন সময় এসেছে মেজর লিগ সকার (এমএলএস) ও সামনে আসা নতুন চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দেওয়ার।”

    ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মেসি বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বিতা করা এবং বোঝানো যে আমরা এই প্রতিযোগিতাকে গুরুত্ব দিই। জানি না মানুষ আমাদের কাছ থেকে কী আশা করেছিল, বা অনেকেই হয়তো কমই আশা করেছিল, কারণ আমরা যেভাবে এই টুর্নামেন্টে এসেছি, সবাই জানে সেটা সহজ ছিল না।”

    পিএসজির প্রশংসা করে তিনি যোগ করেন, “তারা দুর্দান্ত একটি দল। শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং সত্যি বলতে দারুণ খেলছে। আমরা যেমনটা আশা করেছিলাম, ঠিক তেমনটাই হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়েছি। ক্লাব বিশ্বকাপে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, ভালো লড়াই করেছি। এবার নতুন টুর্নামেন্ট নিয়ে ভাবার সময়।”

    শেষে মেসি বলেন, “এই প্রতিযোগিতা আমি উপভোগ করেছি। পারফরম্যান্সে এবং দলের মানে পার্থক্য ছিল, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে আমি চেষ্টা করেছি আমার সেরাটা দিতে—দলের জন্য, নিজেদের উন্নতির জন্য।”

    ম্যাচ শেষে কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি, এরপর ফিরবেন অনুশীলনে—নতুন মৌসুমের প্রস্তুতি নিতে।

    পলিটিক্স/মি

    চ্যাম্পিয়ন পিএসজি বিদায়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কেন বেঞ্চেই থাকলেন নেইমার? ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

    June 30, 2026

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে নামছে কঙ্গো

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, জানাল ধর্ম মন্ত্রণালয়

    July 1, 20260 Views

    পবিত্র হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৭ সালের হজযাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার…

    হরমুজ প্রণালিতে টোল চালুর পরিকল্পনা ইরান-ওমানের, আপত্তিতে যুক্তরাষ্ট্র

    July 1, 2026

    রাজধানীর যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

    July 1, 2026
    Top Trending

    ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, জানাল ধর্ম মন্ত্রণালয়

    July 1, 20260 Views

    পবিত্র হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৭ সালের হজযাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম…

    হরমুজ প্রণালিতে টোল চালুর পরিকল্পনা ইরান-ওমানের, আপত্তিতে যুক্তরাষ্ট্র

    July 1, 20262 Views

    হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল বা ব্যবহার ফি…

    রাজধানীর যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

    July 1, 20262 Views

    রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা মোকাবিলায় বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.