Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এইডস প্রতিরোধে মিলল যুগান্তকারী ওষুধের সাফল্য!
    ● সর্বশেষ

    এইডস প্রতিরোধে মিলল যুগান্তকারী ওষুধের সাফল্য!

    July 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    এইডস প্রতিরোধে মিলল যুগান্তকারী ওষুধের সাফল্য!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ নেওয়া মরণব্যাধি এইডস এতদিন কার্যকর প্রতিষেধকের অভাবে প্রায় অপরিবর্তনীয় ছিল। তবে এবার এইচআইভি নিয়ন্ত্রণে এসেছে এক যুগান্তকারী সাফল্য। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো এমন একটি ওষুধ অনুমোদন দিয়েছে, যা এইচআইভি প্রতিরোধে প্রায় শতভাগ কার্যকর বলে দাবি করা হচ্ছে।

    যুগান্তকারী এ ওষুধটির নাম ‘লেনাক্যাপাভির’, যা বাণিজ্যিকভাবে পরিচিত ‘ইয়েজটুগো’ নামে। এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ২০২২ সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এবং ইউরোপীয় মেডিসিন এজেন্সি উভয়ই ওষুধটি অনুমোদন দিলেও চলতি বছরের ১৮ জুন ওষুধটি ইনজেকশন হিসেবে দুবার ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। তাদের দাবি অনুযায়ী, এই ওষুধ বছরে মাত্র দুবার ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করলেই এইচআইভি ভাইরাস থেকে ৯৯.৯৯ শতাংশ সুরক্ষা মিলবে।

    ওষুধটি তৈরি করেছে গিলিয়াড সায়েন্সেস নামের একটি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ওষুধটি স্বল্পমূল্যে সহজলভ্য করতে ইতোমধ্যে ছয়টি জেনেরিক ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে রয়্যালটিমুক্ত লাইসেন্স চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

    লেনাক্যাপাভির হলো এক নতুন ধরনের ওষুধ, যা এইচআইভি-১ ভাইরাসের ক্যাপসিড প্রোটিন শেলকে টার্গেট করে কাজ করে। এই শেল ভাইরাসের জিনগত উপাদান রক্ষা করে এবং মানব কোষে প্রবেশ করতে ভাইরাসকে সাহায্য করে। ইনজেকশনটি এই প্রক্রিয়া ব্যাহত করে ভাইরাসের বিস্তার রোধ করে।

    ২০২৪ সালে বিশ্বের অন্যতম প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী সায়েন্স এটিকে ‘বছরের সেরা বৈজ্ঞানিক আবিষ্কার’ হিসেবে ঘোষণা করে। এই ওষুধটি মূলত ‘প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিস’ হিসেবে ব্যবহৃত হবে, যা এইচআইভিতে আক্রান্ত না এমন ব্যক্তিদের ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, এইচআইভি ভাইরাস থেকে প্রায় ১০০ শতাংশ সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম এটি।

    এ ব্যাপারে গিলিয়াডের চেয়ারম্যান ও সিইও ড্যানিয়েল ওডে বলেন, এইচআইভির বিরুদ্ধে চার দশকের লড়াইয়ের এক নতুন অধ্যায় শুরু হলো। ইয়েজটুগো শুধু একটি ওষুধ নয়, এটি আমাদের সময়ের অন্যতম বৈজ্ঞানিক অর্জন। এর মাধ্যমে এইচআইভি মহামারি শেষ করার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

    তিনি আরও বলেন, বছরে মাত্র দুবার ইনজেকশন নেওয়ার মাধ্যমে এত কার্যকর সুরক্ষা পাওয়া এক বৈপ্লবিক পরিবর্তন। গিলিয়াডের বিজ্ঞানীরা এইচআইভি নির্মূলে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই অনুমোদন তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। 

    গিলিয়াড বর্তমানে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে ‘ইয়েজটুগো’র অনুমোদনের জন্য আবেদন করেছে। আরও কিছু দেশ, যেমন আর্জেন্টিনা, মেক্সিকো ও পেরুতেও শিগগিরই আবেদন করা হবে।

    এছাড়া প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা গ্লোবাল ফান্ডের সঙ্গে মিলে আগামী তিন বছরে ২০ লাখ মানুষকে বিনামূল্যে এই ইনজেকশন সরবরাহ করবে এবং এতে তারা কোনো আর্থিক লাভ রাখবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান।…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 20261 Views

    কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার…

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 20262 Views

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’—এভাবেই ক্ষোভ ও হতাশা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.