Close Menu
    What's Hot

    হোমনায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: সেলিম ভূঁইয়া

    November 20, 2026

    ঈশ্বরদীতে স্টিয়ারিং গাড়ির চাপায় প্রাণ গেল ৭০ বছর বয়সী কৃষকের

    November 20, 2026

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গৌরবময় দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গুলশানে সমন্বয়ক সেজে চাঁদাবাজি, হাতেনাতে ধরা ৫ জন
    ● সর্বশেষ

    গুলশানে সমন্বয়ক সেজে চাঁদাবাজি, হাতেনাতে ধরা ৫ জন

    July 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    চাঁদাবাজির চেষ্টাকালে পাঁচজন আটক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টাকালে পাঁচজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ৮৩ নম্বর সড়কের একটি বাড়িতে চাঁদা দাবি করতে গেলে স্থানীয়দের সহায়তায় তারা গ্রেপ্তার হন।

    বাসাটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের।

    সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। গ্রেপ্তাররা বর্তমানে গুলশান থানা হেফাজতে রয়েছেন।

    অভিযুক্তরা হলেন- মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)। তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।

    জানা গেছে, চাঁদা দাবিকারী ওই দলের নেতৃত্ব দেন রিয়াদ। কয়েকদিন আগে তিনিসহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তারা।

    রাত ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘কিছুদিন আগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সাম্মী আহমেদ পলাতক। তাই তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করেন।’

    তিনি আরও বলেন, ‘তারা ১০ লাখ টাকা কয়েকদিন আগে নিয়ে আসে। কিন্তু আজ রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে আসতে যায়। পরে পরিবারের লোকজন আমাদের খবর দিলে সেখানে গিয়ে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।’

    ঘটনাটি তদন্ত করা হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে নাম পরিচয়সহ বিষয়টি জানার চেষ্টা করছি।’

    গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হোমনায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: সেলিম ভূঁইয়া

    November 20, 2026

    ঈশ্বরদীতে স্টিয়ারিং গাড়ির চাপায় প্রাণ গেল ৭০ বছর বয়সী কৃষকের

    November 20, 2026

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গৌরবময় দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    হোমনায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: সেলিম ভূঁইয়া

    November 20, 20260 Views

    কুমিল্লার হোমনায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি…

    ঈশ্বরদীতে স্টিয়ারিং গাড়ির চাপায় প্রাণ গেল ৭০ বছর বয়সী কৃষকের

    November 20, 2026

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গৌরবময় দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 20, 2026
    Top Trending

    হোমনায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: সেলিম ভূঁইয়া

    November 20, 20260 Views

    কুমিল্লার হোমনায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে…

    ঈশ্বরদীতে স্টিয়ারিং গাড়ির চাপায় প্রাণ গেল ৭০ বছর বয়সী কৃষকের

    November 20, 20260 Views

    পাবনার ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মুনসুর আলী বিশ্বাস (৭০) নামে…

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গৌরবময় দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 20, 20260 Views

    ২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন হিসেবে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.