Close Menu
    What's Hot

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শিশু-কিশোরদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে : রিজভী
    ● সর্বশেষ

    শিশু-কিশোরদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে : রিজভী

    July 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু-কিশোরদের ব্যবহার করে মব জাস্টিসের মাধ্যমে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এবং সেই অস্থিরতার দায় বিএনপির ওপর চাপিয়ে কুৎসা রটানো হচ্ছে। তিনি বলেন, অতীতে বিএনপিকে ঘিরে যেসব অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হয়েছিল, সেগুলো এখন জনগণের বিবেচনায় বাতাসে মিলিয়ে গেছে—কারণ বিএনপি একটি গণতান্ত্রিক ও জনভিত্তিক দল।

    সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রুহুল কবির রিজভী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সে সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারতো। স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতো।

    আওয়ামী লীগ সরকার সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, এটা পরীক্ষিত যে আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল, কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল তারা কোন ইসলামের কথা বলে। তারা আজ অপপ্রচারে লিপ্ত। সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর ওপর আস্থা লিপিবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। ২৪-এ যারা শহীদ হয়েছিল, আন্দোলন হয়েছে সে সংগ্রামের বড় অংশীদার বিএনপি ও তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে।

    তিনি বলেন, ১৯ জুলাই আমাকে গ্রেপ্তার করেছিল আন্দোলন করেছি বলেই। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মী, ২৩ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। সবার আন্দোলনেই হাসিনা বিদায় হয়েছে।

    অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্ব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা ছিলেন ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক।

    এ ছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

    বিএনপি রিজভী রুহুল কবির রিজভী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 20260 Views

    নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম (১৭) নামে এক…

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২

    September 22, 2026
    Top Trending

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 20260 Views

    নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম…

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 20260 Views

    উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশীয়…

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২

    September 22, 20260 Views

    দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.