Close Menu
    What's Hot

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 2026

    পাকিস্তান থেকে আসছে তেল-চিনি-ডাল! টিসিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে টিসিপি

    November 24, 2026

    পেট্রাপোলের বৈঠক ও দেশের সহিংসতার পেছনে ষড়যন্ত্র রয়েছে: রিজভী

    November 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা
    ● সর্বশেষ

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এ আলোচনা চলবে। তবে সংলাপে আমন্ত্রণ পাচ্ছে না আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কয়েকটি শরিক দল। অন্যদিকে আমন্ত্রণের তালিকায় থাকছে জাতীয় পার্টি।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা অনুষ্ঠিত হবে।

    জ্যেষ্ঠ সচিবের ভাষ্য অনুযায়ী, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবে কমিশন। পাশাপাশি নির্বাচনের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়েও আলাদা বৈঠকের পরিকল্পনা রয়েছে।

    ইসি সূত্রে জানা গেছে, তিন দিনের সংলাপে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে ডাকা হচ্ছে না।

    এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলও আমন্ত্রণের তালিকার বাইরে থাকছে। বিপরীতে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

    এর আগে গত ১২ অক্টোবর নির্বাচন কমিশনের এক বৈঠকে ইউপি নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার পাঁচটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছে কমিশন।

    যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তবে পাঁচ ধাপের ভোটের সম্ভাব্য তারিখ এবং কোন পর্যায়ে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেই তালিকা প্রকাশ করেছে ইসি।

    কমিশনের পরিকল্পনা অনুযায়ী, এবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্দলীয় প্রতীকে। প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং সর্বশেষ পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৭ মে।

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন সংলাপে নির্বাচনের পরিবেশ, প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব আলোচনার মধ্য দিয়েই ইউপি নির্বাচন আয়োজনের পরবর্তী প্রস্তুতি এগিয়ে নিতে চায় নির্বাচন কমিশন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পাকিস্তান থেকে আসছে তেল-চিনি-ডাল! টিসিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে টিসিপি

    November 24, 2026

    পেট্রাপোলের বৈঠক ও দেশের সহিংসতার পেছনে ষড়যন্ত্র রয়েছে: রিজভী

    November 24, 2026

    হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

    November 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 20260 Views

    আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন…

    পাকিস্তান থেকে আসছে তেল-চিনি-ডাল! টিসিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে টিসিপি

    November 24, 2026

    পেট্রাপোলের বৈঠক ও দেশের সহিংসতার পেছনে ষড়যন্ত্র রয়েছে: রিজভী

    November 24, 2026
    Top Trending

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 20260 Views

    আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে…

    পাকিস্তান থেকে আসছে তেল-চিনি-ডাল! টিসিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে টিসিপি

    November 24, 20260 Views

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে…

    পেট্রাপোলের বৈঠক ও দেশের সহিংসতার পেছনে ষড়যন্ত্র রয়েছে: রিজভী

    November 24, 20261 Views

    ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বৈঠক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.