Close Menu
    What's Hot

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 2026

    পাকিস্তান থেকে আসছে তেল-চিনি-ডাল! টিসিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে টিসিপি

    November 24, 2026

    পেট্রাপোলের বৈঠক ও দেশের সহিংসতার পেছনে ষড়যন্ত্র রয়েছে: রিজভী

    November 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন
    ● সর্বশেষ

    হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

    November 24, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আব্দুল মোতালেব হত্যার ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড আরও পাঁচ দিন বাড়িয়েছেন আদালত।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

    এর আগে মামলার তদন্তের স্বার্থে সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুজন হক। প্রথম দফার রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে নতুন করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

    মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সরকারবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিলে অংশ নিয়েছিলেন আব্দুল মোতালেব। ওই সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।

    মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকনও।

    এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে এসআরবি। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

    উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে দলটির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 2026

    পাকিস্তান থেকে আসছে তেল-চিনি-ডাল! টিসিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে টিসিপি

    November 24, 2026

    পেট্রাপোলের বৈঠক ও দেশের সহিংসতার পেছনে ষড়যন্ত্র রয়েছে: রিজভী

    November 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 20260 Views

    আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন…

    পাকিস্তান থেকে আসছে তেল-চিনি-ডাল! টিসিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে টিসিপি

    November 24, 2026

    পেট্রাপোলের বৈঠক ও দেশের সহিংসতার পেছনে ষড়যন্ত্র রয়েছে: রিজভী

    November 24, 2026
    Top Trending

    ইসির সংলাপে ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ আওয়ামী লীগের ১৪ দলীয় শরিকেরা

    November 24, 20260 Views

    আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে…

    পাকিস্তান থেকে আসছে তেল-চিনি-ডাল! টিসিবির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে টিসিপি

    November 24, 20260 Views

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে…

    পেট্রাপোলের বৈঠক ও দেশের সহিংসতার পেছনে ষড়যন্ত্র রয়েছে: রিজভী

    November 24, 20261 Views

    ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বৈঠক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.