Close Menu
    What's Hot

    হোমনায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: সেলিম ভূঁইয়া

    November 20, 2026

    ঈশ্বরদীতে স্টিয়ারিং গাড়ির চাপায় প্রাণ গেল ৭০ বছর বয়সী কৃষকের

    November 20, 2026

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গৌরবময় দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সাবেক এমপি দোলনের ৭ দিন, অভিনেতা তমালসহ দুজনের ৪ দিনের রিমান্ড
    ● সর্বশেষ

    সাবেক এমপি দোলনের ৭ দিন, অভিনেতা তমালসহ দুজনের ৪ দিনের রিমান্ড

    November 20, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে দোলনের সাত দিন এবং অপর দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

    শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

    এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে আদালতে হাজির করেন। তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।

    অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় তার সঙ্গে ছিলেন কৌঁসুলি হারুন-অর-রশীদ।

    শুনানি শেষে আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও অভিনেতা তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

    মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক এমপি দোলনকে গ্রেফতার করা হয়। একই রাতে ধানমন্ডি এলাকা থেকে মিজানুর রহমান এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে অভিনেতা তমালকে আটক করে পুলিশ।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের অনেকে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকজনকে আটক করা হয়।

    এ ঘটনার পরদিন, ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

    তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে দাবি করা হয়েছে, গ্রেফতার তিনজনের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে উল্লেখ করা হয়।

    আবেদনে আরও অভিযোগ করা হয়, তারা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

    পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, তাদের গ্রেফতার, অর্থের উৎস অনুসন্ধান এবং অস্ত্র উদ্ধারের জন্য তিনজনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হোমনায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: সেলিম ভূঁইয়া

    November 20, 2026

    ঈশ্বরদীতে স্টিয়ারিং গাড়ির চাপায় প্রাণ গেল ৭০ বছর বয়সী কৃষকের

    November 20, 2026

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গৌরবময় দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    হোমনায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: সেলিম ভূঁইয়া

    November 20, 20260 Views

    কুমিল্লার হোমনায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি…

    ঈশ্বরদীতে স্টিয়ারিং গাড়ির চাপায় প্রাণ গেল ৭০ বছর বয়সী কৃষকের

    November 20, 2026

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গৌরবময় দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 20, 2026
    Top Trending

    হোমনায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: সেলিম ভূঁইয়া

    November 20, 20260 Views

    কুমিল্লার হোমনায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে…

    ঈশ্বরদীতে স্টিয়ারিং গাড়ির চাপায় প্রাণ গেল ৭০ বছর বয়সী কৃষকের

    November 20, 20260 Views

    পাবনার ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মুনসুর আলী বিশ্বাস (৭০) নামে…

    ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে গৌরবময় দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 20, 20260 Views

    ২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন হিসেবে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.