Close Menu
    What's Hot

    রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি

    November 11, 2026

    ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

    November 11, 2026

    নারী দলের অর্ধেকের বেশি ক্রিকেটার আনফিট: সারোয়ার ইমরান

    November 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ
    ● সর্বশেষ

    পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ

    November 11, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

    স্থানীয়দের দাবি, হামলাকারীরা ঘটনাস্থলে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এরপর ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়।

    গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারের একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার মধ্যরাতের পর দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের অংশ এবং কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

    তিনি আরও জানান, ব্যাংকের নিরাপত্তাকর্মী আগুনের বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করার প্রস্তুতি চলছে।

    পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি

    November 11, 2026

    ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

    November 11, 2026

    নারী দলের অর্ধেকের বেশি ক্রিকেটার আনফিট: সারোয়ার ইমরান

    November 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি

    November 11, 20260 Views

    রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর জানমালের সুরক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ…

    ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

    November 11, 2026

    নারী দলের অর্ধেকের বেশি ক্রিকেটার আনফিট: সারোয়ার ইমরান

    November 11, 2026
    Top Trending

    রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি

    November 11, 20260 Views

    রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর জানমালের…

    ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

    November 11, 20260 Views

    সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ…

    নারী দলের অর্ধেকের বেশি ক্রিকেটার আনফিট: সারোয়ার ইমরান

    November 11, 20260 Views

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.